আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান।
মানিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। বিকাল চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠান।এর আগে, শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। সারারাত বিজিবির তত্ত্বাবধায়নেই ছিলেন তিনি।
ঢাকা,শনিবার ২৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















