রাজধানীর নিউমার্কেট ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন।
সায়েন্সল্যাবে হকার শাহজাহান হত্যার ঘটনায় নিউমার্কেট থানার মামলায় গত ১৪ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
একই মামলায় গত ১৬ আগস্ট জিয়াউল হকের ৮ দিনের রিমান্ড মঞ্জু করা হয়। সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
একইদিনে লালবাগ থানার এই মামলায় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক আক্কারস মিয়া। সেই আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা,শনিবার ২৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















