দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন।শনিবার (১০ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এর আগে আজ শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে যে, প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে বৈঠক ডাকেন। এতে ক্ষিপ্ত হয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। তাছাড়া হাইকোর্টের অন্যান্য আইনজীবীরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে বিক্ষোভ শুরু করেন।
ঢাকা,শনিবার ১০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















