ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) তাদের আটক করা হয় বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, বিদেশ যাওয়ার সময় তাদের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। বর্তমানে তারা ইমিগ্রেশনের হেফাজতে আছেন।বিমানবন্দরের আরও একটি সূত্র জানায়, তারা দুজন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন।
ঢাকা,মঙ্গলবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















