৯ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছর আগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।এছাড়া দুইজনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এর আগে ২০২২ সালের ৩০ জুলাই শপথ নিয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি।

সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়িয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

১১ জন হলেন, মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এস এম মাসুদ হোসাইন দোলন এবং এ কে এম রবিউল হাসান।

দুই বছর পর ৩০ জুলাই নয়জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর দুইজন বিচারপতি মো.আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

নয় জনের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের নয়জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

এছাড়া রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুইজন অতিরিক্ত বিচারপতিকে ৩১ জুলাই থেকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো.শফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই শপথ বাক্য পাঠ করাবেন।
ঢাকা,মঙ্গলবার ৩০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছর আগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।এছাড়া দুইজনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এর আগে ২০২২ সালের ৩০ জুলাই শপথ নিয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি।

সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়িয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

১১ জন হলেন, মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এস এম মাসুদ হোসাইন দোলন এবং এ কে এম রবিউল হাসান।

দুই বছর পর ৩০ জুলাই নয়জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর দুইজন বিচারপতি মো.আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

নয় জনের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের নয়জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

এছাড়া রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুইজন অতিরিক্ত বিচারপতিকে ৩১ জুলাই থেকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো.শফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই শপথ বাক্য পাঠ করাবেন।
ঢাকা,মঙ্গলবার ৩০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock