পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি পঁচা মুরগী সংরক্ষনের দায়ে মিজানুর রহমান (৪৫) নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
সোমবার সকাল দশটার দিকে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন নামবিহীন ওই হোটেলে অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।এ সময় বস্তাবন্দী অন্ততঃ ৩০ টি পঁচা দুর্গন্ধযুক্ত মুরগি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে ওই হোটেল ব্যবসায়ী পঁচা মুরগি রান্না করে বিক্রি করে আসছিল। সকালে দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পঁচা মুরগি উদ্ধার করা হয়। পরে এসব মুরগি মাটিচাঁপা দেয়া হয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















