সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জনগণ নির্বাচন উৎসবে অংশগ্রহণ করবে: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে কখনো নির্বাচন ভন্ডুল করে৷অবৈধভাবে কোনো অপশক্তি আর ক্ষমতায় আসতে পারবে না। ২০১৪ সালে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ২০১৮ সালেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। আগামী ৭ জানুয়ারীও সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জনগণ নির্বাচন উৎসবে অংশগ্রহণ করবে।

আজ( বৃহস্পতিবার) শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে গণসংযোগ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও জনগণ এখন নির্বাচনমুখী। শত বাধা ও আন্দোলনের মুখেও মানুষ নির্বাচন বিমুখ হয়নি। গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাবালিতে পা দিয়ে বিএনপির আজ এ দুরবস্থা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারী। ওদিন সারাদেশে জনগণের অংশগ্রহণের উৎসব হবে।

উপমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখে বোঝা যায় ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। এদেশের মানুষ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পক্ষেই থাকবে। আর তাই জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

এসময় তারঁ সঙ্গে ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, বন ও পরিবেশ উপ কমিটির সদস্য সৈয়দ হেমায়েত হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক, সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীরমালত, সুলতান মাহমুদ মাদবর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীরমালত, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, সোহেল মোড়ল, দবির সিকদার, মাসুদ রাড়ী, স্বপন দেওয়ান প্রমূখ।

শরীয়তপুর,বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জনগণ নির্বাচন উৎসবে অংশগ্রহণ করবে: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে কখনো নির্বাচন ভন্ডুল করে৷অবৈধভাবে কোনো অপশক্তি আর ক্ষমতায় আসতে পারবে না। ২০১৪ সালে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ২০১৮ সালেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। আগামী ৭ জানুয়ারীও সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জনগণ নির্বাচন উৎসবে অংশগ্রহণ করবে।

আজ( বৃহস্পতিবার) শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে গণসংযোগ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও জনগণ এখন নির্বাচনমুখী। শত বাধা ও আন্দোলনের মুখেও মানুষ নির্বাচন বিমুখ হয়নি। গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাবালিতে পা দিয়ে বিএনপির আজ এ দুরবস্থা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারী। ওদিন সারাদেশে জনগণের অংশগ্রহণের উৎসব হবে।

উপমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখে বোঝা যায় ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। এদেশের মানুষ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পক্ষেই থাকবে। আর তাই জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

এসময় তারঁ সঙ্গে ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, বন ও পরিবেশ উপ কমিটির সদস্য সৈয়দ হেমায়েত হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক, সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীরমালত, সুলতান মাহমুদ মাদবর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীরমালত, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, সোহেল মোড়ল, দবির সিকদার, মাসুদ রাড়ী, স্বপন দেওয়ান প্রমূখ।

শরীয়তপুর,বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock