গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন দুইজন ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন।
আহত হয়েছেন অনেকে।
স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) ভোর থেকে মুহুর্মুহু চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের হামলায় নিহত যোগ করলে গত ৯ মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ১১ জন। দখলদারদের বর্বরতায় আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। ওই এলাকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।
এদিকে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার) ভোরে মধ্য ও উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ০৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















