কলাপাড়ায় অতিভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী কলাপাড়ায় আজও অতিভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘন্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আর গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত। গত আট দিনের টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক নিচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাট সহ ঘরবাড়ি। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরে মাছ। এছাড়া ক্ষতিরমুখে পড়েছেন সবজী চাষিরা। তবে আগামী ২৪ ঘন্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভারী বর্ষণে তলিয়ে গেছে অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে বৃষ্টির পানি ঢুকে অনেকেরই বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।
বিশেষ করে পৌরসভার রহমাতপুর এলাকার অনেক বসত ঘরে হাটু সমান পানি থই থই করেছে। তাদের উনুনে হারি ওঠেনি। ভূক্তভোগীদের অভিযোগ খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় তারা এমন অবস্থায় পরেছেন। এদিকে অতিবৃষ্টির ফলে অনেকের সবজি ক্ষেত তলিয়ে রয়েছে। পানি সরে না গেলে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশংকা করেছে কৃষকরা। পৌরসভার রহমাতপুরের বাসিন্দা সুশিল চন্দ্র হাওলাদার বলেন, বৃষ্টির পানিতে তাদের বসতঘর তলিয়ে রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন আবস্থার সৃষ্টি হয়।
একই এলাকার মাধব চন্দ্র হাওলাদার বলেন, তাদের ঘরের মধ্যে কোমর সমান পানি উঠেছে। ছোট বাচ্চাদের নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন। এমনকি রান্না বান্নাও হয়নি দুই দিন ধরে। এ বৃষ্টির পানি কবে কমবে তা বলতে পাড়ছেনা। তবে এই দূর্ভোগ থেকে মুক্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন তিনি।
কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, পৌর শহরের খালের উপর অবৈধ স্থাপনার বিষয়ে জেলা ও উপজেলার মিটিংয়ে অবগত করা হয়েছে। ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কাজ চলছে। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনে ব্যবস্থা হবে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, যদি কেউ খাল দখল করে স্থাপনা নির্মাণ করে শীঘ্রই তা উচ্ছেদ করা হবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ০৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় অতিভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী কলাপাড়ায় আজও অতিভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘন্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। আর গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত। গত আট দিনের টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক নিচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাট সহ ঘরবাড়ি। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরে মাছ। এছাড়া ক্ষতিরমুখে পড়েছেন সবজী চাষিরা। তবে আগামী ২৪ ঘন্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভারী বর্ষণে তলিয়ে গেছে অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে বৃষ্টির পানি ঢুকে অনেকেরই বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।
বিশেষ করে পৌরসভার রহমাতপুর এলাকার অনেক বসত ঘরে হাটু সমান পানি থই থই করেছে। তাদের উনুনে হারি ওঠেনি। ভূক্তভোগীদের অভিযোগ খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় তারা এমন অবস্থায় পরেছেন। এদিকে অতিবৃষ্টির ফলে অনেকের সবজি ক্ষেত তলিয়ে রয়েছে। পানি সরে না গেলে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশংকা করেছে কৃষকরা। পৌরসভার রহমাতপুরের বাসিন্দা সুশিল চন্দ্র হাওলাদার বলেন, বৃষ্টির পানিতে তাদের বসতঘর তলিয়ে রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন আবস্থার সৃষ্টি হয়।
একই এলাকার মাধব চন্দ্র হাওলাদার বলেন, তাদের ঘরের মধ্যে কোমর সমান পানি উঠেছে। ছোট বাচ্চাদের নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন। এমনকি রান্না বান্নাও হয়নি দুই দিন ধরে। এ বৃষ্টির পানি কবে কমবে তা বলতে পাড়ছেনা। তবে এই দূর্ভোগ থেকে মুক্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন তিনি।
কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, পৌর শহরের খালের উপর অবৈধ স্থাপনার বিষয়ে জেলা ও উপজেলার মিটিংয়ে অবগত করা হয়েছে। ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কাজ চলছে। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনে ব্যবস্থা হবে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, যদি কেউ খাল দখল করে স্থাপনা নির্মাণ করে শীঘ্রই তা উচ্ছেদ করা হবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ০৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock