দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি বলেছেন, জান,মাল নিরাপত্তা এবং আসহায় মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ প্রস্তুত রয়েছে দূর্যোগ মন্ত্রনালয়।
দেশের যে কোন দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্যোগ মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। ঝড় হোক, বন্যা হোক বাংলাদেশের যে কোন দূর্যোগে তার মন্ত্রনালয় ২৪ ঘন্টা খোলা থাকে। বুধবার বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রিমালে ক্ষতিগ্রস্থ ৫২ জনকে ঢেউটিন ও ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৮ জনকে চেক প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয় দূর্যোগে অন্যান্য দেশের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার। ইতেমধ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভিবাজার সহ দেশের বন্যা কবলিত ৫ জেলার জন্য ২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এর আগে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়।
এসময় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০০ জনকে চেক প্রদান, রেডক্রিসেন্ট সোসাইটির ২৫০ জনকে শুকনা খাবার ও বনবিভাগের সহায়তায় ৩ হাজার ফলজ চারা বিতরন করেন তিনি।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ০৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















