সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ড. রফিকুর রহমান (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩ মে) সকাল ৬টা ১৯ মিনিটে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জ্যেষ্ঠ আইনজীবী ড. রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. রফিকুর রহমান অদ্য ০৩ জুন ইন্তেকাল করেছেন। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ০১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এবং এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।রফিকুর রহমান ১৯৫৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৮০- ১৯৮১ ও ১৯৯১-১৯৯২ সেশনে দুবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
ঢাকা,সোমবার ০৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















