ঝিনাইদহে ডাকাতিকালে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, পুত্রবধূকে ছুরিকাঘাত

ঝিনাইদহে ডাকাতিকালে বাধা দেয়ায় ফাতেমা বেগম (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলের স্ত্রী বীথি খাতুন।শুক্রবার (২৪ মে) রাত ৩টার দিকে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।আহত নারীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফাতেমা প্রবাসী আবেদ আলীর স্ত্রী। আহত বিথি খাতুন (১৮) আবেদ আলীর ছেলে প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী ।

আটককৃতরা হলেন, সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই দুর্গাপুর গ্রামের বাদল মিয়ার ছেলে সাগর হোসেন ও ছোট ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার।পুলিশ, এলাকাবাসী এবং গান্না ইউপি মহিলা সদস্য জানায়, প্রবাসী আবেদ আলী দীর্ঘ ১৫ বছর যাবৎ দুবাই থাকেন। তার ছেলে মেহেদীও গত দুই বছর আগে মালয়েশিয়ায় চলে যায়। আবেদ আলীর স্ত্রী ও পুত্রবধূ সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকোলা গ্রামের ওই বাড়িতেই বসবাস করতেন ।
গত বেশ কিছুদিন যাবৎ ঐ বাড়ীতে মিস্ত্রিরা নির্মাণের কাজ করছেন।
এ সুযোগে গত রাতে দুজন বাড়ির দেয়াল ভেঙে ঘরে ঢুকে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করেন। এরপর তার পুত্রবধূ বীথি খাতুনের গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যান। এ অবস্থায় বীথি পাশের বাড়িতে গিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আহত বীথিকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, ধারণা করা হচ্ছে ডাকাতি করতে এসে ফাতেমাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,শুক্রবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডাকাতিকালে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, পুত্রবধূকে ছুরিকাঘাত

ঝিনাইদহে ডাকাতিকালে বাধা দেয়ায় ফাতেমা বেগম (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলের স্ত্রী বীথি খাতুন।শুক্রবার (২৪ মে) রাত ৩টার দিকে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।আহত নারীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফাতেমা প্রবাসী আবেদ আলীর স্ত্রী। আহত বিথি খাতুন (১৮) আবেদ আলীর ছেলে প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী ।

আটককৃতরা হলেন, সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই দুর্গাপুর গ্রামের বাদল মিয়ার ছেলে সাগর হোসেন ও ছোট ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার।পুলিশ, এলাকাবাসী এবং গান্না ইউপি মহিলা সদস্য জানায়, প্রবাসী আবেদ আলী দীর্ঘ ১৫ বছর যাবৎ দুবাই থাকেন। তার ছেলে মেহেদীও গত দুই বছর আগে মালয়েশিয়ায় চলে যায়। আবেদ আলীর স্ত্রী ও পুত্রবধূ সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকোলা গ্রামের ওই বাড়িতেই বসবাস করতেন ।
গত বেশ কিছুদিন যাবৎ ঐ বাড়ীতে মিস্ত্রিরা নির্মাণের কাজ করছেন।
এ সুযোগে গত রাতে দুজন বাড়ির দেয়াল ভেঙে ঘরে ঢুকে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করেন। এরপর তার পুত্রবধূ বীথি খাতুনের গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যান। এ অবস্থায় বীথি পাশের বাড়িতে গিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আহত বীথিকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, ধারণা করা হচ্ছে ডাকাতি করতে এসে ফাতেমাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,শুক্রবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO