রাজধানীর পূর্ব বাড্ডা এলাকার একটি বাড়িতে হাতবোমা তৈরির সময় হাতেনাতে ০৩ জন গ্রেফতার

রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে হাতবোমা তৈরির সময় হাতেনাতে ০৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩; ৬৫ টি হাতবোমা এবং হাতবোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ।

র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল ২২ মে ২০২৪ তারিখ ২১০০ ঘটিকায় রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১। মোঃ ফাহিম রহমান আব্দুল্লাহ (২২), পিতা-শাহীনুর রহমান, সাং-নিমতলী, শাহবাগ, ডিএমপি, ঢাকা, ২। মোঃ লিমন (২০), পিতা-আজাহার হোসেন, সাং-ভোংগা, কাজীরহাট, বরিশাল এবং ৩। মোঃ আকুল মিয়া (২১), পিতা-শফিকুল মিয়া, সাং-বড় পাহাড়পুর, পীরগঞ্জ, রংপুরদেরকে হাতবোমা তৈরির সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৬৫ টি প্রস্তুতকৃত হাতবোমা এবং হাতবোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, ০৮-১০ দিন পূর্বে গাজীপুরে অবস্থিত কতিপয় দুষ্কৃতিকারী দস্যুতা বা ডাকাতির মত ভয়ংকর অপরাধ সংগঠিত করার জন্য অর্থের বিনিময়ে হাতবোমা সরবরাহকারী নারায়ণগঞ্জের সাইনবোর্ডের বাসিন্দা জনৈক মাসুম ও সজিবের কাছে বিপুল পরিমাণ হাতবোমা অর্ডার করে। চক্রটির অন্যতম হোতা মাসুম ও সজিব বোমা বানানোর প্রয়োজনীয় জর্দার কৌটায় কাচের গুড়া, স্পিøন্টার, সাইকেলের বল, বারুদ, গানপাউডার, তারকাটা ও অন্যান্য কেমিক্যাল ও সরঞ্জামাদি জোগাড় করে গ্রেফতারকৃত ফাহিম, লিমন, ও আকুল মিয়াকে টাকার বিনিময়ে হাতবোমা তৈরীর জন্য ভাড়া করে। তারা বোমা তৈরীর জন্য বাড্ডা এলাকার একটি মেস বাড়ির কর্ণারের একটি রুম ভাড়া করে।

গত ২০/০৫/২০২৪ তারিখে তারা বোমা বানানোর তারিখ নির্ধারণ করে এবং সেই অনুযায়ী ঢাকার তেজগাঁওয়ে জড়ো হয়। কিন্তু শেষ মুহূর্তে দরকষাকষি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে সজিব গ্রেফতারকৃত ফাহিম, লিমন এবং আকুল’কে ২৬,০০০/- টাকার বিনিময়ে হাতবোমা বানানোর জন্য ভাড়া করে। এপ্রেক্ষিতে তারা ২২/০৫/২০২৪ তারিখ সন্ধ্যার পর বাড্ডা এলাকায় লোক সমাগম থাকাকালীন কাজ শেষ করার প্ল্যান করে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে উক্ত এলাকায় জড়ো হয় এবং সন্ধ্যার পর থেকে বোমা বানানোর কাজ শুরু করে। তাদের প্রায় ১০০ টি বোমা বানানোর টার্গেট ছিল। বোমা বানানোর প্রায় শেষ পর্যায়ে র‍্যাব-৩ এর আভিযানিক দল বাড়িটির চারদিক ঘিরে ফেলে এবং তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা মোট পাঁচজন এই বোমা বানানোর কাজে বিশেষজ্ঞ। একেক জন বোমা বানানোর প্রক্রিয়ার একেকটি কাজে অভিজ্ঞ। তারা জানায় যে, সজিব নামের ওই ব্যক্তি তাদেরকে টাকার বিনিময়ে বোমা বানানোর কাজে রাজি করায় এবং উক্ত স্থানে তাদের নিরাপত্তার ব্যাপারে শতভাগ আশ্বাস দেওয়া হয়েছিল। তারা মূলত বোমা তৈরীর কারিগর।

উদ্ধারকৃত বোমা এবং বোমা তৈরির সরঞ্জামাদিসমূহ ধ্বংস শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পূর্ব বাড্ডা এলাকার একটি বাড়িতে হাতবোমা তৈরির সময় হাতেনাতে ০৩ জন গ্রেফতার

রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে হাতবোমা তৈরির সময় হাতেনাতে ০৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩; ৬৫ টি হাতবোমা এবং হাতবোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ।

র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল ২২ মে ২০২৪ তারিখ ২১০০ ঘটিকায় রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১। মোঃ ফাহিম রহমান আব্দুল্লাহ (২২), পিতা-শাহীনুর রহমান, সাং-নিমতলী, শাহবাগ, ডিএমপি, ঢাকা, ২। মোঃ লিমন (২০), পিতা-আজাহার হোসেন, সাং-ভোংগা, কাজীরহাট, বরিশাল এবং ৩। মোঃ আকুল মিয়া (২১), পিতা-শফিকুল মিয়া, সাং-বড় পাহাড়পুর, পীরগঞ্জ, রংপুরদেরকে হাতবোমা তৈরির সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৬৫ টি প্রস্তুতকৃত হাতবোমা এবং হাতবোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, ০৮-১০ দিন পূর্বে গাজীপুরে অবস্থিত কতিপয় দুষ্কৃতিকারী দস্যুতা বা ডাকাতির মত ভয়ংকর অপরাধ সংগঠিত করার জন্য অর্থের বিনিময়ে হাতবোমা সরবরাহকারী নারায়ণগঞ্জের সাইনবোর্ডের বাসিন্দা জনৈক মাসুম ও সজিবের কাছে বিপুল পরিমাণ হাতবোমা অর্ডার করে। চক্রটির অন্যতম হোতা মাসুম ও সজিব বোমা বানানোর প্রয়োজনীয় জর্দার কৌটায় কাচের গুড়া, স্পিøন্টার, সাইকেলের বল, বারুদ, গানপাউডার, তারকাটা ও অন্যান্য কেমিক্যাল ও সরঞ্জামাদি জোগাড় করে গ্রেফতারকৃত ফাহিম, লিমন, ও আকুল মিয়াকে টাকার বিনিময়ে হাতবোমা তৈরীর জন্য ভাড়া করে। তারা বোমা তৈরীর জন্য বাড্ডা এলাকার একটি মেস বাড়ির কর্ণারের একটি রুম ভাড়া করে।

গত ২০/০৫/২০২৪ তারিখে তারা বোমা বানানোর তারিখ নির্ধারণ করে এবং সেই অনুযায়ী ঢাকার তেজগাঁওয়ে জড়ো হয়। কিন্তু শেষ মুহূর্তে দরকষাকষি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে সজিব গ্রেফতারকৃত ফাহিম, লিমন এবং আকুল’কে ২৬,০০০/- টাকার বিনিময়ে হাতবোমা বানানোর জন্য ভাড়া করে। এপ্রেক্ষিতে তারা ২২/০৫/২০২৪ তারিখ সন্ধ্যার পর বাড্ডা এলাকায় লোক সমাগম থাকাকালীন কাজ শেষ করার প্ল্যান করে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে উক্ত এলাকায় জড়ো হয় এবং সন্ধ্যার পর থেকে বোমা বানানোর কাজ শুরু করে। তাদের প্রায় ১০০ টি বোমা বানানোর টার্গেট ছিল। বোমা বানানোর প্রায় শেষ পর্যায়ে র‍্যাব-৩ এর আভিযানিক দল বাড়িটির চারদিক ঘিরে ফেলে এবং তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা মোট পাঁচজন এই বোমা বানানোর কাজে বিশেষজ্ঞ। একেক জন বোমা বানানোর প্রক্রিয়ার একেকটি কাজে অভিজ্ঞ। তারা জানায় যে, সজিব নামের ওই ব্যক্তি তাদেরকে টাকার বিনিময়ে বোমা বানানোর কাজে রাজি করায় এবং উক্ত স্থানে তাদের নিরাপত্তার ব্যাপারে শতভাগ আশ্বাস দেওয়া হয়েছিল। তারা মূলত বোমা তৈরীর কারিগর।

উদ্ধারকৃত বোমা এবং বোমা তৈরির সরঞ্জামাদিসমূহ ধ্বংস শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock