জামালপুরে সবজি চাষে জৈব সার ব্যবহারের উদ্যোগ

জামালপুর কৃষি নির্ভর এলাকা। সারা দেশের ন্যায় এ জেলায় ব্যপক ভাবে নানা ধরনের সবজি চাষ হয়ে থাকে। সরকার সবজি চাষ কে বিষমুক্ত ও জৈব সার ব্যবহারের উদ্যোগ নিয়েছে। কৃষি বিভাগ সরকারের এ কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। যাতে রাসায়নিক সারের চেয়ে জৈব সারের ব্যবহার বেশি হয়। জৈব সারের ব্যবহার বেশি হলে কৃষি শিল্পের ব্যপক উন্নতি ঘটবে। লাভবান হবে জেলার কৃষককূল। এতে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার চরাঞ্চল গুলোতে সবজি চাষ বেশি হয়।
কৃষি বিভাগ চরাঞ্চলের কৃষকদের জৈব সার ব্যবহারের জন্য মাঠ পর্যায়ে ব্যপক কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে লক্ষীরচর,টেবিরচর,সাহেবেরচর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কাজ শুরু হয়েছে। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে,কৃষকদের কে জৈব সারের ব্যবহারের জন্য উদ্বুদ্ধকরণ নীতি সহ প্রশিক্ষন দেয়া হচ্ছে।
ইতোমধ্যে অনেকেই জৈব সার ব্যবহার করে বাম্পার ফলন পেয়েছে। ফলে জৈব সারের ব্যবহারের মাত্রা দিন দিন বাড়ছে।
সরকারের এই সফল কার্যক্রম মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে। কৃষি বিভাগ এমন কাজ শুরু করে দিয়েছে মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে সাড়া পড়েছে। কথা হয় মহাদান গ্রামের কৃষক সাদেক আলী(৫০) এর সাথে তিনি এ প্রতিবেদক কে বলেন, সরকার কৃষি বিভাগের মাধ্যমে জৈব সার ব্যবহারের যে উদ্যোগ নিয়েছে তা কৃষির জন্য ভালো উদ্যোগ। রাসায়নিক সার ব্যবহারের কারণে জমি অনুর্বর হয়ে পড়েছে।
সাময়িক সারের জন্য ফলন বাড়লেও রাসায়নিক সার কৃষির জন্য ক্ষতিকারক। তাই কৃষি শিল্পকে বাঁচাতে জৈব সার ব্যবহার করা জরুরী বলে সচেতন মহল মনে করেন।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,বৃহস্পতিবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে সবজি চাষে জৈব সার ব্যবহারের উদ্যোগ

জামালপুর কৃষি নির্ভর এলাকা। সারা দেশের ন্যায় এ জেলায় ব্যপক ভাবে নানা ধরনের সবজি চাষ হয়ে থাকে। সরকার সবজি চাষ কে বিষমুক্ত ও জৈব সার ব্যবহারের উদ্যোগ নিয়েছে। কৃষি বিভাগ সরকারের এ কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। যাতে রাসায়নিক সারের চেয়ে জৈব সারের ব্যবহার বেশি হয়। জৈব সারের ব্যবহার বেশি হলে কৃষি শিল্পের ব্যপক উন্নতি ঘটবে। লাভবান হবে জেলার কৃষককূল। এতে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার চরাঞ্চল গুলোতে সবজি চাষ বেশি হয়।
কৃষি বিভাগ চরাঞ্চলের কৃষকদের জৈব সার ব্যবহারের জন্য মাঠ পর্যায়ে ব্যপক কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে লক্ষীরচর,টেবিরচর,সাহেবেরচর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কাজ শুরু হয়েছে। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে,কৃষকদের কে জৈব সারের ব্যবহারের জন্য উদ্বুদ্ধকরণ নীতি সহ প্রশিক্ষন দেয়া হচ্ছে।
ইতোমধ্যে অনেকেই জৈব সার ব্যবহার করে বাম্পার ফলন পেয়েছে। ফলে জৈব সারের ব্যবহারের মাত্রা দিন দিন বাড়ছে।
সরকারের এই সফল কার্যক্রম মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে। কৃষি বিভাগ এমন কাজ শুরু করে দিয়েছে মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে সাড়া পড়েছে। কথা হয় মহাদান গ্রামের কৃষক সাদেক আলী(৫০) এর সাথে তিনি এ প্রতিবেদক কে বলেন, সরকার কৃষি বিভাগের মাধ্যমে জৈব সার ব্যবহারের যে উদ্যোগ নিয়েছে তা কৃষির জন্য ভালো উদ্যোগ। রাসায়নিক সার ব্যবহারের কারণে জমি অনুর্বর হয়ে পড়েছে।
সাময়িক সারের জন্য ফলন বাড়লেও রাসায়নিক সার কৃষির জন্য ক্ষতিকারক। তাই কৃষি শিল্পকে বাঁচাতে জৈব সার ব্যবহার করা জরুরী বলে সচেতন মহল মনে করেন।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,বৃহস্পতিবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock