আগামী বছর হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এদেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, কিভাবে হজযাত্রীদের আরেকটু বেশি কমফোর্ট দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।

আজ সকালে জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গত বছরের তুলনায় এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা চায়।

হজযাত্রী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন,
জীবনের প্রতিটিক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। আপনারা যাতে সহি-শুদ্ধভাবে হজব্রত পালন করতে পারেন সেজন্যই মূলত আজকের এই প্রশিক্ষণ। আপনারা যদি প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে পারেন তাহলে হজের নিয়ম-কানুন, হুকুম-আহকাম, ধারাবাহিক আনুষ্ঠানিকতা- সবকিছুই আয়ত্তে আনতে পারবেন, ইনশাল্লাহ।

হজযাত্রীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, নিজেদের গ্রুপের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ সম্পর্ক তৈরি করে নিবেন। গ্রুপের গাইড ও প্রত্যেক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন। শুধু প্রয়োজনীয় কাপড়-চোপড় ও অন্যান্য উপকরণ সাথে নেবেন। নিষিদ্ধ কোন দ্রব্যাদি বহন করবেন না। কোনভাবেই দলছুট হবেন না। খাবার-দাবার গ্রহণে অবশ্যই পরিমিতি বোধ থাকতে হবে। সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কোন সমস্যা অথবা অন্য কোন বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে প্রশাসনিক দলের সদস্যদেরকে জানানোর জন্য পরামর্শ দেন।

জামালপুর হাজী ফাউন্ডেশনের আয়োজনে এ বছর জামালপুর থেকে হজে গমনেচ্ছু ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান সানা প্রমূখ বক্তব্য রাখেন।
জামালপুর,বুধবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছর হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এদেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, কিভাবে হজযাত্রীদের আরেকটু বেশি কমফোর্ট দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।

আজ সকালে জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গত বছরের তুলনায় এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা চায়।

হজযাত্রী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন,
জীবনের প্রতিটিক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। আপনারা যাতে সহি-শুদ্ধভাবে হজব্রত পালন করতে পারেন সেজন্যই মূলত আজকের এই প্রশিক্ষণ। আপনারা যদি প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে পারেন তাহলে হজের নিয়ম-কানুন, হুকুম-আহকাম, ধারাবাহিক আনুষ্ঠানিকতা- সবকিছুই আয়ত্তে আনতে পারবেন, ইনশাল্লাহ।

হজযাত্রীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, নিজেদের গ্রুপের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ সম্পর্ক তৈরি করে নিবেন। গ্রুপের গাইড ও প্রত্যেক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন। শুধু প্রয়োজনীয় কাপড়-চোপড় ও অন্যান্য উপকরণ সাথে নেবেন। নিষিদ্ধ কোন দ্রব্যাদি বহন করবেন না। কোনভাবেই দলছুট হবেন না। খাবার-দাবার গ্রহণে অবশ্যই পরিমিতি বোধ থাকতে হবে। সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কোন সমস্যা অথবা অন্য কোন বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে প্রশাসনিক দলের সদস্যদেরকে জানানোর জন্য পরামর্শ দেন।

জামালপুর হাজী ফাউন্ডেশনের আয়োজনে এ বছর জামালপুর থেকে হজে গমনেচ্ছু ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান সানা প্রমূখ বক্তব্য রাখেন।
জামালপুর,বুধবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock