ঈদ আনন্দ শেষ রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটি শেষে এখনও পহেলা বৈশাখের ছুটি থাকলেও ভোগান্তি এড়াতে আগেই ফিরে আসছেন অনেকে।শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালে এসে নামতে দেখা যায় ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের যাত্রীদের।এদিকে ঈদের ফিরতি যাত্রা এখনও পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে বাংলাদেশ রেলওয়ের ফিরতি যাত্রা শুরু হয়েছে আজ। যদিও দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীদের রাজধানীতে আগমন ছিল কম।তবে ট্রেনগুলোতে আজও ঢাকার বাইরে অনেক যাত্রী গ্রামের বাড়িতে যাচ্ছেন।স্টেশনে কর্মরতরা বলেন, আগামীকালও তো ছুটি, হয়তো পরশুদিন থেকে ট্রেনে চাপ বাড়বে।
ঢাকা,শনিবার ১৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















