ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো থ্রেট (হুমকি) দেখছি না। কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জারিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

পুলিশ প্রধান বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কথা বলেছি। নির্বাচন এলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে আসি। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করি। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবেন বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিবেশ কেমন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই বা বোধও করছি না।

আইজিপি বলেন, যারা সহিংসতা করছে, গাড়িতে-ট্রেনে আগুন দিচ্ছে এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। প্রায় সবকিছুই স্বাভাবিক হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট দেখছি না। এরপরও গোয়েন্দা সংস্থা সব জায়গায় ফিট করা আছে। তারা যে তথ্য দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো থ্রেট (হুমকি) দেখছি না। কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জারিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

পুলিশ প্রধান বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কথা বলেছি। নির্বাচন এলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে আসি। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করি। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবেন বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিবেশ কেমন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই বা বোধও করছি না।

আইজিপি বলেন, যারা সহিংসতা করছে, গাড়িতে-ট্রেনে আগুন দিচ্ছে এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। প্রায় সবকিছুই স্বাভাবিক হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট দেখছি না। এরপরও গোয়েন্দা সংস্থা সব জায়গায় ফিট করা আছে। তারা যে তথ্য দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO