বিএনপি নির্বাচনে না আসলে সর্বহারা পার্টিতে পরিণত হবে: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আগুন-সন্ত্রাস, সাংবাদিক ও পুলিশের ওপর হামলা করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিএনপি। কিন্তু তা হয়নি। বরং বিএনপির মৃত্যু হয়েছে। তারা শুধু পারে আগুন, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করতে। বিএনপি নির্বাচনে না আসলে সর্বহারা পার্টিতে পরিণত হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ( বুধবার) শরীয়তপুরে রির্টানিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদের কাছে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বিএনপি এখন সর্বহারা পার্টির দিকে যাচ্ছে। আগের দিনে সর্বহারা পার্টি, কিছু আন্ডারগ্রাউন্ড পার্টি চোরাগুপ্তা হামলাগুলো চালাতো। বিএনপিও এখন সে দিকে যাচ্ছে। বিএনপি এখন মৃত্যুর দিকে এগিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পথে রয়েছে। ইতিমধ্যেই তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র ভেদ করে বিএনপি দেশে অগণতান্ত্রিক একটি সরকার কায়েম করতে চায়। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বহু ষড়যন্ত্র ও চক্রান্ত পদদলিত করেই বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসনে নিয়ে গেছেন। তাই এদেশের জনগণ পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

উপমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা পদ্মাসেতু সহ আরও অনেক মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ও সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। সরকারের এই মেয়াদে নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। ফোরলেনের কাজও এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে এখন আর নদীভাঙন নেই। শরীয়তপুর এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় মেঘনা সেতুর ভিত্তিরপ্রস্তর উদ্বোধন করবেন। শরীয়তপুরকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমূখ।
শরীয়তপুর,বুধবার ২৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে না আসলে সর্বহারা পার্টিতে পরিণত হবে: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আগুন-সন্ত্রাস, সাংবাদিক ও পুলিশের ওপর হামলা করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিএনপি। কিন্তু তা হয়নি। বরং বিএনপির মৃত্যু হয়েছে। তারা শুধু পারে আগুন, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করতে। বিএনপি নির্বাচনে না আসলে সর্বহারা পার্টিতে পরিণত হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ( বুধবার) শরীয়তপুরে রির্টানিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদের কাছে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বিএনপি এখন সর্বহারা পার্টির দিকে যাচ্ছে। আগের দিনে সর্বহারা পার্টি, কিছু আন্ডারগ্রাউন্ড পার্টি চোরাগুপ্তা হামলাগুলো চালাতো। বিএনপিও এখন সে দিকে যাচ্ছে। বিএনপি এখন মৃত্যুর দিকে এগিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পথে রয়েছে। ইতিমধ্যেই তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র ভেদ করে বিএনপি দেশে অগণতান্ত্রিক একটি সরকার কায়েম করতে চায়। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বহু ষড়যন্ত্র ও চক্রান্ত পদদলিত করেই বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসনে নিয়ে গেছেন। তাই এদেশের জনগণ পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

উপমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা পদ্মাসেতু সহ আরও অনেক মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ও সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। সরকারের এই মেয়াদে নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। ফোরলেনের কাজও এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে এখন আর নদীভাঙন নেই। শরীয়তপুর এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় মেঘনা সেতুর ভিত্তিরপ্রস্তর উদ্বোধন করবেন। শরীয়তপুরকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমূখ।
শরীয়তপুর,বুধবার ২৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO