খিলগাঁওে পুলিশের সোর্স হত্যা মামলার পলাতক দুই আসামি বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

বহুল আলোচিত রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় ২০২১ সালে পুলিশের সোর্স আসিফকে নৃশংসভাবে চাকু মেরে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক দুই আসামিকে রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

২০২১ সালে রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় পুলিশের সোর্স আসিফকে নৃশংসভাবে চাকু মেরে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ আলমগীর (৩১), পিতা-জয়নাল উদ্দিন, সাং-মেরাদিয়া নয়াপাড়া, থানা-খিলগাঁও, ডিএমপি, ঢাকা এবং ২। মোঃ রাজিব (২২), পিতা-নুর ইসলাম, সাং-দক্ষিন বনশ্রী, থানা-খিলগাঁও, ডিএমপি, ঢাকাদেরকে ২৮/০৩/২০২৪ তারিখ ২২৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর বাড্ডা এবং যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃ আসামীদ্বয় জানায় যে, রাজধানীর খিলগাঁও ও বাড্ডা এলাকায় তারা হত্যামামলার প্রধান আসামি জিন্নাত আলীর সঙ্গে মিলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো। আধিপত্য বিস্তারের জন্য তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তাদের অবৈধ মাদক ব্যবসায় যারাই বাধা সৃষ্টি করতো, তাদেরকে তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করতো। খিলগাঁও থানা পুলিশের সোর্স ভিকটিম মৃত আসিফ তার কয়েকজন সহযোগীকে পুলিশ দিয়া ধরিয়ে দেয়। এতে গ্রেফতারকৃত আলমগীর ও রাজিব সহ তাদের গ্রুপের অন্যান্য সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আসিফকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৫ এপ্রিল ২০২১ রাতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়া এলাকায় প্রধান আসামি জিন্নাত এবং তার সহযোগী গ্রেফতারকৃত আলমগীর ও রাজিব সহ আরও বেশ কয়েকজন অবস্থান নেয়। এরপর তারা আসিফকে মোবাইলে ডেকে নিয়ে আসে। আসিফ মেরাদিয়া নয়াপাড়াস্থ সাকিবুল হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে আসামাত্র পূর্ব হতে ওঁতপেতে থাকা আলমগীর ও রাজিব সহ তার সহযোগীরা আসিফকে ঝাপটে ধরে ধারালো চাকু দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। আসিফ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে সকল আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম আসিফকে তার আত্মীয় স্বজনরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় এবং ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ০২ জনের নাম উল্লেখপূর্বক ৫/৬ জনকে আসামী করে খিলগাঁও থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৯, তারিখ ১৬/০৪/২০২১।

উক্ত হত্যাকান্ডের প্রধান হত্যাকারী জিন্নাত আলী এবং তার এক সহযোগীকে গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে র‍্যাব-৩ কর্তৃক গ্রেফতার করা হয়। পরবর্তীতে ১৬৪ ধারায় জিন্নাত এর জবানবন্দিতে গ্রেফতারকৃত আলমগীর এবং রাজিব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত ছিল বলে স্বীকার করে। জিন্নাতের জবানবন্দির আলোকে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা,শুক্রবার ২৯ র্মাচ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওে পুলিশের সোর্স হত্যা মামলার পলাতক দুই আসামি বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

বহুল আলোচিত রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় ২০২১ সালে পুলিশের সোর্স আসিফকে নৃশংসভাবে চাকু মেরে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক দুই আসামিকে রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

২০২১ সালে রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় পুলিশের সোর্স আসিফকে নৃশংসভাবে চাকু মেরে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ আলমগীর (৩১), পিতা-জয়নাল উদ্দিন, সাং-মেরাদিয়া নয়াপাড়া, থানা-খিলগাঁও, ডিএমপি, ঢাকা এবং ২। মোঃ রাজিব (২২), পিতা-নুর ইসলাম, সাং-দক্ষিন বনশ্রী, থানা-খিলগাঁও, ডিএমপি, ঢাকাদেরকে ২৮/০৩/২০২৪ তারিখ ২২৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর বাড্ডা এবং যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃ আসামীদ্বয় জানায় যে, রাজধানীর খিলগাঁও ও বাড্ডা এলাকায় তারা হত্যামামলার প্রধান আসামি জিন্নাত আলীর সঙ্গে মিলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো। আধিপত্য বিস্তারের জন্য তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তাদের অবৈধ মাদক ব্যবসায় যারাই বাধা সৃষ্টি করতো, তাদেরকে তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন করতো। খিলগাঁও থানা পুলিশের সোর্স ভিকটিম মৃত আসিফ তার কয়েকজন সহযোগীকে পুলিশ দিয়া ধরিয়ে দেয়। এতে গ্রেফতারকৃত আলমগীর ও রাজিব সহ তাদের গ্রুপের অন্যান্য সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আসিফকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৫ এপ্রিল ২০২১ রাতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়া এলাকায় প্রধান আসামি জিন্নাত এবং তার সহযোগী গ্রেফতারকৃত আলমগীর ও রাজিব সহ আরও বেশ কয়েকজন অবস্থান নেয়। এরপর তারা আসিফকে মোবাইলে ডেকে নিয়ে আসে। আসিফ মেরাদিয়া নয়াপাড়াস্থ সাকিবুল হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে আসামাত্র পূর্ব হতে ওঁতপেতে থাকা আলমগীর ও রাজিব সহ তার সহযোগীরা আসিফকে ঝাপটে ধরে ধারালো চাকু দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। আসিফ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে সকল আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম আসিফকে তার আত্মীয় স্বজনরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় এবং ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ০২ জনের নাম উল্লেখপূর্বক ৫/৬ জনকে আসামী করে খিলগাঁও থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৯, তারিখ ১৬/০৪/২০২১।

উক্ত হত্যাকান্ডের প্রধান হত্যাকারী জিন্নাত আলী এবং তার এক সহযোগীকে গত ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে র‍্যাব-৩ কর্তৃক গ্রেফতার করা হয়। পরবর্তীতে ১৬৪ ধারায় জিন্নাত এর জবানবন্দিতে গ্রেফতারকৃত আলমগীর এবং রাজিব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত ছিল বলে স্বীকার করে। জিন্নাতের জবানবন্দির আলোকে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা,শুক্রবার ২৯ র্মাচ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock