জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

মৃত্যুর ৩০ বছর পর প্রকৃত কারণ উদঘাটনে জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।এর আগে গত ২৪ মে তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ লাশ উত্তোলনের অনুমতি চেয়ে এ আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ বছর পর সালমান শাহ’র লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন একই আদালত। দীর্ঘ তিন দশক পর লাশ তোলার এ আদেশ নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা শুরু হয়।
এমতাবস্থায় এদিন সালমান শাহ’র মামা ও হত্যা মামলার বাদী আলমগীর কুমকুম আদালতের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক লাশ উত্তোলনের আদেশটি বাতিল করেন।
বাদীর অভিযোগ, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাদীর বোন নিলুফা জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী ও বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমদ চৌধুরী তার ছোট ছেলে সালমান শাহ’র সঙ্গে দেখা করতে তার নিউ ইস্কাটন রোডস্থ বাসায় যান।

তখন তার স্ত্রী সামীরা হক এবং কর্মচারী আবুল জানান যে, সালমান শাহ ঘুমিয়ে আছেন। এসময় তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তার বাসা থেকে টেলিফোন করে জানানো হয়, সালমান শাহর যেন কী হয়েছে, তাড়াতাড়ি আসেন। খবর পেয়ে তারা দ্রুত নিউ ইস্কাটন রোডস্থ ইস্কাটন প্লাজা ১১/বি ঠিকানার বাসায় গিয়ে দেখেন যে, সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তারা সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সালমান শাহকে মৃত ঘোষণা করেন। অতঃপর মৃতদেহের ময়নাতদন্ত শেষে সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণ কবরস্থানে দাফন করা হয়।
এ সংক্রান্তে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
ঢাকা,মঙ্গলবার ২৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

মৃত্যুর ৩০ বছর পর প্রকৃত কারণ উদঘাটনে জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।এর আগে গত ২৪ মে তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ লাশ উত্তোলনের অনুমতি চেয়ে এ আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ বছর পর সালমান শাহ’র লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন একই আদালত। দীর্ঘ তিন দশক পর লাশ তোলার এ আদেশ নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা শুরু হয়।
এমতাবস্থায় এদিন সালমান শাহ’র মামা ও হত্যা মামলার বাদী আলমগীর কুমকুম আদালতের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক লাশ উত্তোলনের আদেশটি বাতিল করেন।
বাদীর অভিযোগ, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বাদীর বোন নিলুফা জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী ও বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমদ চৌধুরী তার ছোট ছেলে সালমান শাহ’র সঙ্গে দেখা করতে তার নিউ ইস্কাটন রোডস্থ বাসায় যান।

তখন তার স্ত্রী সামীরা হক এবং কর্মচারী আবুল জানান যে, সালমান শাহ ঘুমিয়ে আছেন। এসময় তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তার বাসা থেকে টেলিফোন করে জানানো হয়, সালমান শাহর যেন কী হয়েছে, তাড়াতাড়ি আসেন। খবর পেয়ে তারা দ্রুত নিউ ইস্কাটন রোডস্থ ইস্কাটন প্লাজা ১১/বি ঠিকানার বাসায় গিয়ে দেখেন যে, সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তারা সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সালমান শাহকে মৃত ঘোষণা করেন। অতঃপর মৃতদেহের ময়নাতদন্ত শেষে সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণ কবরস্থানে দাফন করা হয়।
এ সংক্রান্তে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
ঢাকা,মঙ্গলবার ২৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO