আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম সফর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের সফর নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

মালয়েশিয়া থেকে তারেক রহমান যাবেন চীনে। দেশটিতে তিনি ২৩-২৬ জুন পর্যন্ত অবস্থান করবেন। সেখানে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।সমন্বিত নদী এবং পানি ব‍্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনের সাথে বিস্তারিত আলোচনা হবে এই সফরে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ১৩টি সমঝোতা, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান এবং ১টি প্রটোকল সই করবে ঢাকা-বেইজিং। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়বে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ২৭ জনের একটি প্রতিনিধি দল সাথে থাকবেন।

ঢাকা,শনিবার ২০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম সফর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের সফর নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

মালয়েশিয়া থেকে তারেক রহমান যাবেন চীনে। দেশটিতে তিনি ২৩-২৬ জুন পর্যন্ত অবস্থান করবেন। সেখানে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।সমন্বিত নদী এবং পানি ব‍্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনের সাথে বিস্তারিত আলোচনা হবে এই সফরে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ১৩টি সমঝোতা, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান এবং ১টি প্রটোকল সই করবে ঢাকা-বেইজিং। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়বে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ২৭ জনের একটি প্রতিনিধি দল সাথে থাকবেন।

ঢাকা,শনিবার ২০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO