রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হচ্ছে দেশের আরও ১০ জেলা সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী

দেশের আরও ১০ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলে সম্প্রসারিত হবে রেলসেবা। সরকার ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর পায়রা পর্যন্ত রেল সংযোগ নির্মাণে চীন ও কোরিয়ার প্রস্তাব পেয়েছে বলেও দাবি করেন তিনি।মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

রেলপথমন্ত্রী জানান, রেলপথ সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরকে রেল যোগাযোগের আওতায় আনার বিষয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।এদিকে পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে।

দেশে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সব জেলায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণে বহুবার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বর্তমানে রেল নেটওয়ার্কে যুক্ত ৪৯টি জেলা।এ অবস্থায় সংযোগের বাইরে থাকা জেলাগুলোতে রেল সুবিধা পৌঁছে দেয়াসহ, সেবার মান বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে চায় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেখ রবিউল আলম জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত রেল রুট তৈরিতে চীন-কোরিয়াসহ কয়েকটি দেশ অর্থায়নে আগ্রহী। এছাড়া, পদ্মা এবং যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি সরকারের পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা স্তরে আছে বলেও জানান মন্ত্রী।পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিতর্ক তৈরি হওয়ায় সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হচ্ছে দেশের আরও ১০ জেলা সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী

দেশের আরও ১০ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলে সম্প্রসারিত হবে রেলসেবা। সরকার ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর পায়রা পর্যন্ত রেল সংযোগ নির্মাণে চীন ও কোরিয়ার প্রস্তাব পেয়েছে বলেও দাবি করেন তিনি।মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

রেলপথমন্ত্রী জানান, রেলপথ সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরকে রেল যোগাযোগের আওতায় আনার বিষয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।এদিকে পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে।

দেশে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সব জেলায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণে বহুবার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বর্তমানে রেল নেটওয়ার্কে যুক্ত ৪৯টি জেলা।এ অবস্থায় সংযোগের বাইরে থাকা জেলাগুলোতে রেল সুবিধা পৌঁছে দেয়াসহ, সেবার মান বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে চায় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেখ রবিউল আলম জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত রেল রুট তৈরিতে চীন-কোরিয়াসহ কয়েকটি দেশ অর্থায়নে আগ্রহী। এছাড়া, পদ্মা এবং যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি সরকারের পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা স্তরে আছে বলেও জানান মন্ত্রী।পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিতর্ক তৈরি হওয়ায় সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO