মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। অনুষ্ঠানে আরও থাকবেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় শিল্পীরা।এবারের উদ্বোধনী ম্যাচ অনেকটা ২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তির মতো। সেবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর আগের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবার অবশ্য ভেন্যু মেক্সিকোর ঘরের মাঠ। ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিকরা খেলবে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















