মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার-শিল্পমন্ত্রী

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার। জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে দায়িত্বের সাথে কাজ করতে হবে।
তিনি আজ ঢাকায় বিএসটিআই এর মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণকভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরো বলেন, ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে মানুষকে বিএসটিআই’র ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বিএসটিআই থেকে অনুমোদিত পণ্য শুধু দেশের বাজারেই বিক্রি হয় না, বিদেশেও দেশীয় পণ্যের মর্যাদা বহন করে। তাই ল্যাবরেটরিতে পরীক্ষিত পণ্য আন্তর্জাতিকভাবে যাতে গ্রহণযোগ্য হতে পারে সে লক্ষ্যে বিএসটিআইকে সক্ষমতা অর্জন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং নকল ও ভেজাল ভোগ্যপণ্য উৎপাদন, সরবরাহ ও বিপণন রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো সক্ষম করে গড়ে তুলতে হবে। মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিএসটিআই’র জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর, আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে।
বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, এফবিসিসিআই এর প্রশাসক এম.ডি. আবদুর রহিম খান এবং বিএসটিআই’র পরিচালক (মেট্রোলজি) মাজাহারুল হক বক্তৃতা করেন।
ঢাকা,শনিবার ০৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার-শিল্পমন্ত্রী

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার। জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে দায়িত্বের সাথে কাজ করতে হবে।
তিনি আজ ঢাকায় বিএসটিআই এর মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণকভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরো বলেন, ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে মানুষকে বিএসটিআই’র ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বিএসটিআই থেকে অনুমোদিত পণ্য শুধু দেশের বাজারেই বিক্রি হয় না, বিদেশেও দেশীয় পণ্যের মর্যাদা বহন করে। তাই ল্যাবরেটরিতে পরীক্ষিত পণ্য আন্তর্জাতিকভাবে যাতে গ্রহণযোগ্য হতে পারে সে লক্ষ্যে বিএসটিআইকে সক্ষমতা অর্জন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং নকল ও ভেজাল ভোগ্যপণ্য উৎপাদন, সরবরাহ ও বিপণন রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো সক্ষম করে গড়ে তুলতে হবে। মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিএসটিআই’র জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর, আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে।
বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, এফবিসিসিআই এর প্রশাসক এম.ডি. আবদুর রহিম খান এবং বিএসটিআই’র পরিচালক (মেট্রোলজি) মাজাহারুল হক বক্তৃতা করেন।
ঢাকা,শনিবার ০৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock