ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে-স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বাসা-বাড়িতে জমা পানি কিংবা মশার লার্ভা পেলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে এবং মোবাইল টিম বাড়ি বাড়ি পরিদর্শন করবে। কোনো বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গুর লার্ভা কিংবা জমে থাকা পানি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।তিনি বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।

কোথাও অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

নারিকেলের খোসা, ফুলের টব, ছাদের বাগান, অব্যবহৃত টয়লেট, ড্রেন কিংবা অন্য কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা পানিতেই এডিস মশার লার্ভা জন্ম নেয়।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে। এসব ওয়ার্ডের পরিস্থিতি উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। ডেঙ্গুবাহী এডিস মশা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে মানুষকে আক্রান্ত করতে পারে। ডেঙ্গুর বিভিন্ন ধরন রয়েছে এবং এর কিছু ধরন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা রক্তক্ষরণসহ গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, মৃত্যু হতে পারে। সুতরাং সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।

জনগণকে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে গণমাধ্যমে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
ঢাকা,শনিবার ০৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে-স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বাসা-বাড়িতে জমা পানি কিংবা মশার লার্ভা পেলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে এবং মোবাইল টিম বাড়ি বাড়ি পরিদর্শন করবে। কোনো বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গুর লার্ভা কিংবা জমে থাকা পানি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।তিনি বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।

কোথাও অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

নারিকেলের খোসা, ফুলের টব, ছাদের বাগান, অব্যবহৃত টয়লেট, ড্রেন কিংবা অন্য কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা পানিতেই এডিস মশার লার্ভা জন্ম নেয়।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে। এসব ওয়ার্ডের পরিস্থিতি উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। ডেঙ্গুবাহী এডিস মশা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে মানুষকে আক্রান্ত করতে পারে। ডেঙ্গুর বিভিন্ন ধরন রয়েছে এবং এর কিছু ধরন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা রক্তক্ষরণসহ গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, মৃত্যু হতে পারে। সুতরাং সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।

জনগণকে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে গণমাধ্যমে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
ঢাকা,শনিবার ০৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO