আজ মঙ্গলবার পবিত্র হজ

আজ মঙ্গলবার পবিত্র হজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজে অংশ নেওয়া মুসল্লিরা।আরাফাতে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা ও অন্যতম ফরজ।
লাখো কণ্ঠে আজ ধ্বনিত হবে-‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ-আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই।
সব প্রশংসা, নিয়ামত ও সাম্রাজ্য শুধু তোমারই।
সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসল্লিরা সোমবার মিনায় নিজ নিজ তাঁবুতে নামাজ আদায় ও ইবাদতে সময় কাটান।

ফজরের নামাজ আদায়ের পর আজ সূর্যোদয়ের আগেই তারা ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হন।
তিন দিক পাহাড়বেষ্টিত আরাফাতের ময়দানের মাঝখানে রয়েছে প্রায় দুই মাইল দৈর্ঘ্য ও প্রস্থের সমতল ভূমি। এখানেই অবস্থিত জাবালে রহমত বা রহমতের পাহাড়। হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ এই পাহাড়ের কাছেই দিয়েছিলেন। অনেকে একে দোয়ার পাহাড়ও বলে থাকেন। ইসলামী বর্ণনা অনুযায়ী, এখানেই হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.)-এর পুনর্মিলন হয়েছিল।

আরাফাতে খুতবার পর হাজিরা জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং আল্লাহর জিকিরে মশগুল থাকবেন। সূর্যাস্তের পর তারা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। সেখান থেকে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা।

পরদিন ফজরের নামাজ শেষে হাজিরা মিনায় ফিরে বড় শয়তানকে সাতটি পাথর নিক্ষেপ করবেন। এরপর পশু কোরবানি, মাথা মুণ্ডন ও গোসল শেষে স্বাভাবিক পোশাকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈ সম্পন্ন করবেন। পরে আবার মিনায় ফিরে তিন শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। সবশেষে বিদায়ী তাওয়াফ শেষে ফিরবেন নিজ নিজ দেশে।

ভাষা, বর্ণ ও লিঙ্গের ভেদাভেদ ভুলে বিশ্বের প্রায় ১৬০টি দেশের প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন।
ঢাকা,মঙ্গলবার ২৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মঙ্গলবার পবিত্র হজ

আজ মঙ্গলবার পবিত্র হজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজে অংশ নেওয়া মুসল্লিরা।আরাফাতে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা ও অন্যতম ফরজ।
লাখো কণ্ঠে আজ ধ্বনিত হবে-‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ-আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই।
সব প্রশংসা, নিয়ামত ও সাম্রাজ্য শুধু তোমারই।
সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসল্লিরা সোমবার মিনায় নিজ নিজ তাঁবুতে নামাজ আদায় ও ইবাদতে সময় কাটান।

ফজরের নামাজ আদায়ের পর আজ সূর্যোদয়ের আগেই তারা ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হন।
তিন দিক পাহাড়বেষ্টিত আরাফাতের ময়দানের মাঝখানে রয়েছে প্রায় দুই মাইল দৈর্ঘ্য ও প্রস্থের সমতল ভূমি। এখানেই অবস্থিত জাবালে রহমত বা রহমতের পাহাড়। হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ এই পাহাড়ের কাছেই দিয়েছিলেন। অনেকে একে দোয়ার পাহাড়ও বলে থাকেন। ইসলামী বর্ণনা অনুযায়ী, এখানেই হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.)-এর পুনর্মিলন হয়েছিল।

আরাফাতে খুতবার পর হাজিরা জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং আল্লাহর জিকিরে মশগুল থাকবেন। সূর্যাস্তের পর তারা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। সেখান থেকে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা।

পরদিন ফজরের নামাজ শেষে হাজিরা মিনায় ফিরে বড় শয়তানকে সাতটি পাথর নিক্ষেপ করবেন। এরপর পশু কোরবানি, মাথা মুণ্ডন ও গোসল শেষে স্বাভাবিক পোশাকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈ সম্পন্ন করবেন। পরে আবার মিনায় ফিরে তিন শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। সবশেষে বিদায়ী তাওয়াফ শেষে ফিরবেন নিজ নিজ দেশে।

ভাষা, বর্ণ ও লিঙ্গের ভেদাভেদ ভুলে বিশ্বের প্রায় ১৬০টি দেশের প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালনে সৌদি আরবে অবস্থান করছেন।
ঢাকা,মঙ্গলবার ২৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO