খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এদিকে, হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় ইমার্জেন্সি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ রুমের পাশে পুরাতন মালামাল রাখার ওয়েস্টেজ স্টোর রুমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে ওয়ার্ডে থাকা রোগীর বেড, অপারেশন থিয়েটারের সরঞ্জাম, ফ্যান, এসি, জানালা, দরজাসহ সব মালামাল পুড়ে গেছে।
হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
খুলনা,বুধবার ২০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















