রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় তিনি বলেন,জনগণকে সেবা দেওয়া করুণা নয়, এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সরকারপ্রধান বলেন, জমি শুধু এক টুকরো সম্পদ নয়, এটি মানুষের জীবনে নিরাপত্তা, নির্ভরতা এবং ভবিষ্যতের ভিত্তি। স্পষ্ট করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর এবং নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
দেশে বিভিন্ন পর্যায়ের আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ৪৭ লাখেরও বেশি বিচারাধীন মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই সবচেয়ে বেশি।

এই মুহূর্তে আদালতের বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তিই সরকারের প্রধান অগ্রাধিকার।তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার ওপর জোর দেওয়া জরুরি।
এ সময় প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি উক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আলোচনা, মধ্যস্থতা বা সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতে যেমন জট কমবে, তেমনি দ্রুততম সময়ে সমস্যা সমাধান করাও সহজ হবে। এতে বিরোধ শত্রুতায় রূপ নেবে না।

রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে মনোযোগ দিয়েছে বলে জানান তারেক রহমান।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের যাঁতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করে রাজনীতিকে এগিয়ে নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে জনগণকে সহায়তার লক্ষ্যে আমরা জাতীয় নির্বাচনের আগেই ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারে বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারাদেশে শুরু হওয়া ভূমি সেবা মেলার মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ওয়াদা পূরণ করতে যাচ্ছে।

কৃষিজমির অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক ফসলি, দুই ফসলি বা তিন ফসলি জমির ব্যবহার নিয়ে আমাদের ভাবতে হবে। তবে আজ থেকে সারাদেশের জেলা-উপজেলায় শুরু হওয়া এই ভূমি মেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন। কারণ এই মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে।

ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ভার্চুয়ালি ও সশরীরে যুক্ত হওয়া সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে একটি আধুনিক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থা গড়ে তোলার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা,মঙ্গলবার ১৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় তিনি বলেন,জনগণকে সেবা দেওয়া করুণা নয়, এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সরকারপ্রধান বলেন, জমি শুধু এক টুকরো সম্পদ নয়, এটি মানুষের জীবনে নিরাপত্তা, নির্ভরতা এবং ভবিষ্যতের ভিত্তি। স্পষ্ট করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর এবং নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
দেশে বিভিন্ন পর্যায়ের আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ৪৭ লাখেরও বেশি বিচারাধীন মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই সবচেয়ে বেশি।

এই মুহূর্তে আদালতের বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তিই সরকারের প্রধান অগ্রাধিকার।তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার ওপর জোর দেওয়া জরুরি।
এ সময় প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি উক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আলোচনা, মধ্যস্থতা বা সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতে যেমন জট কমবে, তেমনি দ্রুততম সময়ে সমস্যা সমাধান করাও সহজ হবে। এতে বিরোধ শত্রুতায় রূপ নেবে না।

রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে মনোযোগ দিয়েছে বলে জানান তারেক রহমান।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের যাঁতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করে রাজনীতিকে এগিয়ে নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে জনগণকে সহায়তার লক্ষ্যে আমরা জাতীয় নির্বাচনের আগেই ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারে বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারাদেশে শুরু হওয়া ভূমি সেবা মেলার মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ওয়াদা পূরণ করতে যাচ্ছে।

কৃষিজমির অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক ফসলি, দুই ফসলি বা তিন ফসলি জমির ব্যবহার নিয়ে আমাদের ভাবতে হবে। তবে আজ থেকে সারাদেশের জেলা-উপজেলায় শুরু হওয়া এই ভূমি মেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন। কারণ এই মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে।

ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ভার্চুয়ালি ও সশরীরে যুক্ত হওয়া সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে একটি আধুনিক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থা গড়ে তোলার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা,মঙ্গলবার ১৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO