পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মো.মুকুল খান (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আন্ধারমানিক নদীর উপর নির্মিত সেতু থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুকুল খান বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফকিরহাট ইউনিয়নের আটটাকি গ্রামের মো. সোবাহান খানের ছেলে।
পুলিশ জানান, সে একজন মাদক ব্যবসায়ি। গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
কলাপাড়া থানার অফিসার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ১৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















