যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় দুই সন্দেহভাজন কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) স্থানীয় সময় দুপুরের আগে মসজিদের বাইরে নিরাপত্তারক্ষীসহ তিন মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়।সান দিয়েগো পুলিশ জানায়, হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে।নিহতদের বয়স ১৭ ও ১৯ বছর।
সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, মসজিদটিতে পরিচালিত ডে-স্কুলের সব শিশু নিরাপদ রয়েছে এবং তাদের সবাইকে খুঁজে পাওয়া গেছে।
পুলিশ এটিকে ‘ঘৃণাজনিত অপরাধ’ হিসেবে বিবেচনা করছে। এ হামলার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।
ঘটনার তদন্তে এফবিআই সহায়তা করছে।
মেক্সিকো সীমান্তে এই ইসলামিক সেন্টার অব সান দিয়েগো এখানকার সবচেয়ে বড় মসজিদ।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ১৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















