জাদুঘর শুধু অতীত ঐতিহ্যের সংগ্রহশালা নয়, এটি মানবসভ্যতার জীবন্ত দলিল

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাদুঘর শুধু অতীত ঐতিহ্যের সংগ্রহশালা নয়, এটি মানবসভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল। বর্তমান বিভক্ত বিশ্বে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ এবং বৈশ্বিক সেতুবন্ধন গড়ে তুলতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজ ঢাকায় আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে ডিজিটাল আর্কাইভ, ভার্চুয়াল প্রদর্শনী ও ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে। এতে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস ও শেকড় সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। তিনি জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি, বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ গ্যালারির প্রশংসা করে বলেন, এটি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাসকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরছে।

এ বছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রতিপাদ্য Museums Uniting a Divided World বা ‘বিভক্ত বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর’। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাহবাগ মোড় ও টিএসসি এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘সভ্যতায় কৃষি ও প্রকৃতি’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী। প্রদর্শনীটি আগামী ২৩ মে পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম; তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি স্থপতি মেরিনা তাবাসসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
ঢাকা,সোমবার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাদুঘর শুধু অতীত ঐতিহ্যের সংগ্রহশালা নয়, এটি মানবসভ্যতার জীবন্ত দলিল

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাদুঘর শুধু অতীত ঐতিহ্যের সংগ্রহশালা নয়, এটি মানবসভ্যতার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল। বর্তমান বিভক্ত বিশ্বে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ এবং বৈশ্বিক সেতুবন্ধন গড়ে তুলতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজ ঢাকায় আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে ডিজিটাল আর্কাইভ, ভার্চুয়াল প্রদর্শনী ও ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে। এতে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস ও শেকড় সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। তিনি জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি, বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ গ্যালারির প্রশংসা করে বলেন, এটি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাসকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরছে।

এ বছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রতিপাদ্য Museums Uniting a Divided World বা ‘বিভক্ত বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর’। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাহবাগ মোড় ও টিএসসি এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘সভ্যতায় কৃষি ও প্রকৃতি’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী। প্রদর্শনীটি আগামী ২৩ মে পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম; তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি স্থপতি মেরিনা তাবাসসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
ঢাকা,সোমবার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock