ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি নেতিবাচক ধারণা পরিবর্তনে কাজ করছে সরকার-ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি নেতিবাচক ধারণা রয়েছে।সেই ধারণা পরিবর্তনে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি নেতিবাচক ধারণা রয়েছে।
সেই ধারণা পরিবর্তনে কাজ করছে সরকার।তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবার প্রতিষ্ঠানে পরিণত করাই বর্তমান উদ্যোগগুলোর মূল লক্ষ্য।

এ জন্য বিভিন্ন ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা চালু করা হলেও এখনো অনেক মানুষ এসব সম্পর্কে জানেন না। জনগণকে সচেতন করতেই ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। এই অ্যাপের মাধ্যমে অধিকাংশ ভূমিসংক্রান্ত সেবা পাওয়া সম্ভব। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালকে ‘সেকেন্ড জেনারেশন ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে’ উন্নীত করা হয়েছে, যাতে এক জায়গা থেকেই বিভিন্ন সেবা নেওয়া যায়।

তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই ডিজিটাল সেবা ব্যবহারে অভ্যস্ত নন। তাদের জন্য সারা দেশে ৮৯৩টি সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। অল্প সার্ভিস চার্জের বিনিময়ে এসব কেন্দ্র থেকে নাগরিকরা ভূমিসেবা নিতে পারবেন।

সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের দেওয়া অ্যান্ড্রয়েড ফোনে জিও-লোকেশনভিত্তিক মনিটরিং চালু করা হবে। কোনো কর্মকর্তা কর্মস্থলে অবস্থান না করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে সেটি ‘রেড মার্ক’ হিসেবে দেখা যাবে।

তিনি বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের প্রযুক্তি বাংলাদেশে আগে চালু হয়নি।

প্রাথমিকভাবে ঢাকা বিভাগে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে জানিয়ে তিনি বলেন, পরে পর্যায়ক্রমে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।

সংবাদ সম্মেলনে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। আগামীকাল অনুষ্ঠেয় মেলার উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।
ঢাকা,সোমবার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি নেতিবাচক ধারণা পরিবর্তনে কাজ করছে সরকার-ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি নেতিবাচক ধারণা রয়েছে।সেই ধারণা পরিবর্তনে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি নেতিবাচক ধারণা রয়েছে।
সেই ধারণা পরিবর্তনে কাজ করছে সরকার।তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবার প্রতিষ্ঠানে পরিণত করাই বর্তমান উদ্যোগগুলোর মূল লক্ষ্য।

এ জন্য বিভিন্ন ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা চালু করা হলেও এখনো অনেক মানুষ এসব সম্পর্কে জানেন না। জনগণকে সচেতন করতেই ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ‘ভূমি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। এই অ্যাপের মাধ্যমে অধিকাংশ ভূমিসংক্রান্ত সেবা পাওয়া সম্ভব। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালকে ‘সেকেন্ড জেনারেশন ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে’ উন্নীত করা হয়েছে, যাতে এক জায়গা থেকেই বিভিন্ন সেবা নেওয়া যায়।

তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই ডিজিটাল সেবা ব্যবহারে অভ্যস্ত নন। তাদের জন্য সারা দেশে ৮৯৩টি সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। অল্প সার্ভিস চার্জের বিনিময়ে এসব কেন্দ্র থেকে নাগরিকরা ভূমিসেবা নিতে পারবেন।

সরকারি কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের দেওয়া অ্যান্ড্রয়েড ফোনে জিও-লোকেশনভিত্তিক মনিটরিং চালু করা হবে। কোনো কর্মকর্তা কর্মস্থলে অবস্থান না করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে সেটি ‘রেড মার্ক’ হিসেবে দেখা যাবে।

তিনি বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের প্রযুক্তি বাংলাদেশে আগে চালু হয়নি।

প্রাথমিকভাবে ঢাকা বিভাগে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে জানিয়ে তিনি বলেন, পরে পর্যায়ক্রমে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।

সংবাদ সম্মেলনে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। আগামীকাল অনুষ্ঠেয় মেলার উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।
ঢাকা,সোমবার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO