টাঙ্গাইলে ‘সাপ্তাহিক বাবুরহাট বার্তা’ পরিবারের আনন্দময় শিক্ষা সফর সম্পন্ন।।

প্রকৃতির সান্নিধ্য আর ইতিহাসের সাক্ষী হতে টাঙ্গাইল জেলার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পত্রিকা ‘সাপ্তাহিক বাবুরহাট বার্তা’র বার্ষিক শিক্ষা সফর-২০২৬।

গত ৮ই মে (শুক্রবার) দিনব্যাপী এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। পুরো দলটির নেতৃত্বে ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক বাবুরহাট বার্তার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া (ভিপি জসিম)।

সম্পাদক মহোদয়ের নির্দেশনায় শুক্রবার ভোরে টাটাপাড়া বায়তুল নূর জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে সফরের কার্যক্রম শুরু হয়। এরপর মহান আল্লাহর দরবারে সফরের নিরাপত্তা ও মঙ্গল কামনায় দোয়া পাঠ করে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সংবাদকর্মী ও অতিথিদের বহনকারী গাড়িটি। দোয়া পরিছন্ন করবেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ। পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈরে ‘ঘরোয়া হোটেল’-এ সকালের নাস্তা সম্পন্ন করেন সফরকারীরা।
সকাল ৯টায় দলটি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ঐতিহাসিক মহেড়া জমিদার বাড়িতে পৌঁছায়। বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত এই স্থাপনাটির অনন্য স্থাপত্যশৈলী মুগ্ধ করে সবাইকে। সদস্যরা জমিদার বাড়ির ভেতরে থাকা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, প্রাচীন যুদ্ধ সরঞ্জাম ও বিভিন্ন ঐতিহাসিক যন্ত্রপাতি ঘুরে দেখেন।

এরপর সফরকারী দলটি পৌঁছায় টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন ২০১ গম্বুজ মসজিদে। সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই আধুনিক ও নয়নাভিরাম স্থাপত্য নির্মাণের উদ্যোক্তাদের প্রতি পত্রিকার সম্পাদকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নামাজ ও দুপুরের খাবার শেষে দলটি টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শন করে। সফর শেষে ফেরার পথে টাঙ্গাইলের বিখ্যাত ‘জয় কালী মিষ্টির দোকান’ ও ‘পোড়াবাড়ী মুসলিম মিষ্টির দোকান’ থেকে ঐতিহ্যবাহী মিষ্টি ক্রয় করা হয়। এসময় সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া ভিপি জসিম ভ্রমণরত সকল সদস্যকে পত্রিকার পক্ষ থেকে এক প্যাকেট করে বিখ্যাত টাঙ্গাইলের চমচম উপহার দেন।

মাধবদী ফেরার পথে সম্পাদক মহোদয়ের বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন বাসভবন পরিদর্শন করেন সদস্যরা। পরিশেষে রাত ৯টার দিকে মাধবদী বাসস্ট্যান্ডে পৌঁছানোর মাধ্যমে সফল ও আনন্দদায়ক এই শিক্ষা সফরের সমাপ্তি ঘটে।

সাপ্তাহিক বাবুরহাট বার্তার এই আয়োজন সংশ্লিষ্টদের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ০৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ‘সাপ্তাহিক বাবুরহাট বার্তা’ পরিবারের আনন্দময় শিক্ষা সফর সম্পন্ন।।

প্রকৃতির সান্নিধ্য আর ইতিহাসের সাক্ষী হতে টাঙ্গাইল জেলার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পত্রিকা ‘সাপ্তাহিক বাবুরহাট বার্তা’র বার্ষিক শিক্ষা সফর-২০২৬।

গত ৮ই মে (শুক্রবার) দিনব্যাপী এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। পুরো দলটির নেতৃত্বে ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক বাবুরহাট বার্তার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া (ভিপি জসিম)।

সম্পাদক মহোদয়ের নির্দেশনায় শুক্রবার ভোরে টাটাপাড়া বায়তুল নূর জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে সফরের কার্যক্রম শুরু হয়। এরপর মহান আল্লাহর দরবারে সফরের নিরাপত্তা ও মঙ্গল কামনায় দোয়া পাঠ করে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সংবাদকর্মী ও অতিথিদের বহনকারী গাড়িটি। দোয়া পরিছন্ন করবেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ। পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈরে ‘ঘরোয়া হোটেল’-এ সকালের নাস্তা সম্পন্ন করেন সফরকারীরা।
সকাল ৯টায় দলটি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ঐতিহাসিক মহেড়া জমিদার বাড়িতে পৌঁছায়। বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত এই স্থাপনাটির অনন্য স্থাপত্যশৈলী মুগ্ধ করে সবাইকে। সদস্যরা জমিদার বাড়ির ভেতরে থাকা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, প্রাচীন যুদ্ধ সরঞ্জাম ও বিভিন্ন ঐতিহাসিক যন্ত্রপাতি ঘুরে দেখেন।

এরপর সফরকারী দলটি পৌঁছায় টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন ২০১ গম্বুজ মসজিদে। সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই আধুনিক ও নয়নাভিরাম স্থাপত্য নির্মাণের উদ্যোক্তাদের প্রতি পত্রিকার সম্পাদকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নামাজ ও দুপুরের খাবার শেষে দলটি টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শন করে। সফর শেষে ফেরার পথে টাঙ্গাইলের বিখ্যাত ‘জয় কালী মিষ্টির দোকান’ ও ‘পোড়াবাড়ী মুসলিম মিষ্টির দোকান’ থেকে ঐতিহ্যবাহী মিষ্টি ক্রয় করা হয়। এসময় সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া ভিপি জসিম ভ্রমণরত সকল সদস্যকে পত্রিকার পক্ষ থেকে এক প্যাকেট করে বিখ্যাত টাঙ্গাইলের চমচম উপহার দেন।

মাধবদী ফেরার পথে সম্পাদক মহোদয়ের বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন বাসভবন পরিদর্শন করেন সদস্যরা। পরিশেষে রাত ৯টার দিকে মাধবদী বাসস্ট্যান্ডে পৌঁছানোর মাধ্যমে সফল ও আনন্দদায়ক এই শিক্ষা সফরের সমাপ্তি ঘটে।

সাপ্তাহিক বাবুরহাট বার্তার এই আয়োজন সংশ্লিষ্টদের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ০৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO