স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার–তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে স্বাধীন গণমাধ্যম। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং সেই দায়বদ্ধতার পথকে সুসংহত করে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম।
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি দেশপ্রেম, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অনেকেই এই পেশায় যুক্ত হন আর্থিক লাভের জন্য নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে। তিনি তরুণ সাংবাদিকদের এ গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে কখনোই কোনো শিল্পগোষ্ঠী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রোপাগান্ডা যন্ত্রে পরিণত করা উচিত নয়। একজন সাংবাদিকের কাজ জনগণের পক্ষে কথা বলা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ‘পিআরও’ হিসেবে কাজ করা নয়।
তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা, যার একমাত্র উপকারভোগী হওয়া উচিত জনগণ।’ দেশের গণমাধ্যম কখনো কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং সাংবাদিকতার মান ক্ষুণ্ন হয়েছে, এ বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং এক্ষেত্রে সাংবাদিকদের নিজেদের ভূমিকা মূল্যায়ন করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আইনের শাসনের ক্ষেত্রে কোনো পেশাগত পরিচয় কাউকে ছাড় দিতে পারে না। যেমন কোনো সাংবাদিক অন্যায়ের শিকার হবেন না, তেমনি সাংবাদিকতার পরিচয়ে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। তিনি আশা করেন, তরুণদের সৃজনশীল চিন্তা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে গণমাধ্যমকে আরো শক্তিশালী করবে।অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ি ও নতুন কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,সোমবার ৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার–তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে স্বাধীন গণমাধ্যম। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং সেই দায়বদ্ধতার পথকে সুসংহত করে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম।
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি দেশপ্রেম, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অনেকেই এই পেশায় যুক্ত হন আর্থিক লাভের জন্য নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে। তিনি তরুণ সাংবাদিকদের এ গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে কখনোই কোনো শিল্পগোষ্ঠী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রোপাগান্ডা যন্ত্রে পরিণত করা উচিত নয়। একজন সাংবাদিকের কাজ জনগণের পক্ষে কথা বলা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ‘পিআরও’ হিসেবে কাজ করা নয়।
তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা, যার একমাত্র উপকারভোগী হওয়া উচিত জনগণ।’ দেশের গণমাধ্যম কখনো কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং সাংবাদিকতার মান ক্ষুণ্ন হয়েছে, এ বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং এক্ষেত্রে সাংবাদিকদের নিজেদের ভূমিকা মূল্যায়ন করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আইনের শাসনের ক্ষেত্রে কোনো পেশাগত পরিচয় কাউকে ছাড় দিতে পারে না। যেমন কোনো সাংবাদিক অন্যায়ের শিকার হবেন না, তেমনি সাংবাদিকতার পরিচয়ে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। তিনি আশা করেন, তরুণদের সৃজনশীল চিন্তা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে গণমাধ্যমকে আরো শক্তিশালী করবে।অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ি ও নতুন কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,সোমবার ৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock