ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী দুই দিন ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।
ঢাকা,রোববার ২৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















