প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
তারেক রহমান বলেন, একটি আধুনিক রাষ্ট্র গঠনে দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসনের বিকল্প নেই।তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিয়াম ফাউন্ডেশন দেশের প্রশাসনিক কাঠামোকে দক্ষ ও প্রশিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কার্যকর ও জনগণমুখী প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে।
তারেক রহমান উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় আমলাতন্ত্রকে জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা,শনিবার ২৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















