ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে তেহরান।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও অপরাধমূলক কাজ।বিবৃতিতে জাহাজ এবং এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হিসেবে মন্তব্য করে এতে বলা হয়, ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেবে।গত রোববার ওমান উপসাগরে মার্কিন নৌ-অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করলে ইরানি পতাকাবাহী জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















