নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের আখালিয়া দক্ষিণ পাড়া হইতে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ মো. আবু তাহের (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রাতে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর কাইউম ও পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ এসআই ইউছুব আহমেদসহ পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে আখালিয়া দক্ষিণপাড়া এলাকার জনৈক রুস্তম আলীর বসত ঘরে হানা দেয় পুলিশ। অভিযানে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারের একটি বড় চালানসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় আবু তাহেরকে।
গ্রেপ্তারকৃত মো. আবু তাহের আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের ফজলুল হক ফজলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহের এই মাদক ব্যবসার সাথে জড়িত আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেছে। তারা হলেন—এলাকার চিহ্নিত মাদক সম্রাট ও পাইকারি বিক্রেতা জামাল এবং নূর মোহাম্মদ।
“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এই চালানের সাথে জড়িত মূল হোতাদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
— মাধবদী থানা পুলিশ।।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আবু তাহের এবং পলাতক দুই আসামিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযানের আখালিয়া গ্রাম বাসী মাধবদী থানা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছে।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,রোববার ১৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















