টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করেছে বিএনপির সরকার। এই কার্ড পাওয়া কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনাসহ ১০ ধরনের সুবিধা পাবেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের মাহেন্দ্রক্ষণে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কার্ড বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রাথমিকভাবে দেশের ১০ জেলার ১১টি উপজেলায় এই কর্মসূচি চালু হয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষককে এই কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকার বলছে, কৃষকরা অর্থনীতির প্রাণ। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে ফসল ফলান, তাতেই এ দেশের মানুষের অন্নসংস্থান হয়।

যে কার্ডটি কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটি কেবল একটি পরিচয়পত্র নয়; এটি অধিকারের দলিল, এটি সমৃদ্ধির সোপান। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা যে সুবিধাগুলো পাবেন, তা জীবন ও জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, কার্ডধারী কৃষকরা ১০ ধরনের সরাসরি সুবিধা পাবেন—
১. সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনা।
২. ন্যায্যমূল্যে সার, বীজ ও উন্নত মানের কীটনাশক।
৩. সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষিঋণ।
৪. প্রথমবারের মতো প্রবর্তিত ‘শস্য ও কৃষি বীমা’।
৫. ন্যায্যমূল্যে সেচ সুবিধা।
৬. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে সরাসরি সরকারি ক্রয়কেন্দ্রে পণ্য বিক্রির সুযোগ।
৭. আধুনিক কৃষিযন্ত্রপাতির (ট্রাক্টর, হার্ভেস্টার) সহায়তা।
৮. উন্নত চাষাবাদের ওপর বিশেষ প্রশিক্ষণ।
৯. আবহাওয়া ও রোগবালাই দমনের পূর্বাভাস সরাসরি মোবাইলে প্রাপ্তি।
১০. সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি আর্থিক অন্তর্ভুক্তি।

কৃষক কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকদের একটি ডাটাবেজ তৈরি এবং সরাসরি সরকারি প্রণোদনা ও সহায়তা পৌঁছানো সহজ হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়।
টাঙ্গাইল,মঙ্গলবার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করেছে বিএনপির সরকার। এই কার্ড পাওয়া কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনাসহ ১০ ধরনের সুবিধা পাবেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের মাহেন্দ্রক্ষণে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কার্ড বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রাথমিকভাবে দেশের ১০ জেলার ১১টি উপজেলায় এই কর্মসূচি চালু হয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষককে এই কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকার বলছে, কৃষকরা অর্থনীতির প্রাণ। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে ফসল ফলান, তাতেই এ দেশের মানুষের অন্নসংস্থান হয়।

যে কার্ডটি কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটি কেবল একটি পরিচয়পত্র নয়; এটি অধিকারের দলিল, এটি সমৃদ্ধির সোপান। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা যে সুবিধাগুলো পাবেন, তা জীবন ও জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, কার্ডধারী কৃষকরা ১০ ধরনের সরাসরি সুবিধা পাবেন—
১. সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনা।
২. ন্যায্যমূল্যে সার, বীজ ও উন্নত মানের কীটনাশক।
৩. সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষিঋণ।
৪. প্রথমবারের মতো প্রবর্তিত ‘শস্য ও কৃষি বীমা’।
৫. ন্যায্যমূল্যে সেচ সুবিধা।
৬. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে সরাসরি সরকারি ক্রয়কেন্দ্রে পণ্য বিক্রির সুযোগ।
৭. আধুনিক কৃষিযন্ত্রপাতির (ট্রাক্টর, হার্ভেস্টার) সহায়তা।
৮. উন্নত চাষাবাদের ওপর বিশেষ প্রশিক্ষণ।
৯. আবহাওয়া ও রোগবালাই দমনের পূর্বাভাস সরাসরি মোবাইলে প্রাপ্তি।
১০. সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি আর্থিক অন্তর্ভুক্তি।

কৃষক কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকদের একটি ডাটাবেজ তৈরি এবং সরাসরি সরকারি প্রণোদনা ও সহায়তা পৌঁছানো সহজ হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়।
টাঙ্গাইল,মঙ্গলবার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock