পহেলা বৈশাখের দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারাদিন) বন্ধ থাকবে।
মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা,সোমবার ১৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















