আগামী ১৭ এপ্রিল রাত থেকে এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্মমন্ত্রী বলেন, হজ ফ্লাইটকে নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। হাজীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত কীভাবে করতে হবে সে বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এবারের হজ ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফ্লাইট স্বাভাবিক রাখার পাশাপাশি, সৌদি আরবে অবস্থানসহ সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু করতেও নির্দেশ দিয়েছেন।
ঢাকা,রোববার ১২ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















