কিশোরগঞ্জে কবরস্থানের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে কবরস্থানের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মাগুরা ইউনিয়নের তালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আবুল কাশেহম নামে এক ব্যক্তি চার শতক জমি কবরস্থানের জন্য দান করেন, যাতে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যদের দাফন কার্য সম্পন্ন করা যায়। তবে অভিযোগ রয়েছে, ওই জমির মধ্যে প্রায় দুই শতক জমি জোরপূর্বক দখল করে মাহফুজ মন্ডল, রফিকুল ইসলাম মাস্টার প্যানো ও জাহিদ নামে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেছেন।
এছাড়া কবরস্থানের ভেতরেই বাড়ির ময়লা-আবর্জনা ফেলা এবং গোসলের নোংরা পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা কবরস্থানের পবিত্রতা নষ্ট করছে বলে দাবি এলাকাবাসীর।
আবুল কাশেমের মেয়ে মনোয়ারা বেগম বলেন, “আমার বাবা কবরস্থানের জন্য জমি দান করেছিলেন। কিন্তু এখন জোরপূর্বক সেই জমি দখল করা হয়েছে। জমি ছাড়তে বললে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।”
শরীফ হাসান মুরাদ বলেন,আমার নানা আবুল কাশেম ৪:০০ শতক জমি করর স্থানের জন্য দান করেন। রফিকুল ইসলাম ওরফে প্যানা মাস্টার এর ছেলে ভূমিদস্যু মাহফুজার রহমান মন্ডল গং কবরস্থানের ৪:০০ শতকের মধ্যে ১.৭৫ শতক জমি দখলপূর্বক বসবাসের জন্য বিল্ডিং বাড়ি নির্মান করেন। কবরস্থানের জমিতে টয়লেটের ৩টি হাউস তৈরি করে টয়লেটের পয়ঃনিষ্কাশনের জন্য যা নিন্দনীয়। আমরা বলতে গেলে মামলার হুমকি দেন।
এমনকি আমার অফিসে সাংবাদিক পাঠিয়ে দিয়ে বিভিন্ন ধরনের হয়রানী করাচ্ছে তারা। কবরস্থানের
জমি উদ্ধারসহ হয়রানির বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় মো. স্বাধীন বলেন, “কবরস্থানটি এখন ময়লার স্তুপে পরিণত হয়েছে। বাড়ির সব ময়লা ও পানির নিষ্কাশন কবরস্থানে ফেলা হচ্ছে। এতে জায়গাটির পবিত্রতা নষ্ট হচ্ছে।”
স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, “কবরস্থানটি এখন আর কবরস্থান হিসেবে ব্যবহারযোগ্য নেই। এটি ময়লার স্তুপে পরিণত হয়েছে। বিষয়টি দুঃখজনক। আমরা একাধিকবার সমাধানের চেষ্টা করেছি, কিন্তু অভিযুক্তরা কোনো সমাধানে আসতে রাজি নন।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত মাহফুজ মন্ডল। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,শনিবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কবরস্থানের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে কবরস্থানের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মাগুরা ইউনিয়নের তালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আবুল কাশেহম নামে এক ব্যক্তি চার শতক জমি কবরস্থানের জন্য দান করেন, যাতে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যদের দাফন কার্য সম্পন্ন করা যায়। তবে অভিযোগ রয়েছে, ওই জমির মধ্যে প্রায় দুই শতক জমি জোরপূর্বক দখল করে মাহফুজ মন্ডল, রফিকুল ইসলাম মাস্টার প্যানো ও জাহিদ নামে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেছেন।
এছাড়া কবরস্থানের ভেতরেই বাড়ির ময়লা-আবর্জনা ফেলা এবং গোসলের নোংরা পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা কবরস্থানের পবিত্রতা নষ্ট করছে বলে দাবি এলাকাবাসীর।
আবুল কাশেমের মেয়ে মনোয়ারা বেগম বলেন, “আমার বাবা কবরস্থানের জন্য জমি দান করেছিলেন। কিন্তু এখন জোরপূর্বক সেই জমি দখল করা হয়েছে। জমি ছাড়তে বললে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।”
শরীফ হাসান মুরাদ বলেন,আমার নানা আবুল কাশেম ৪:০০ শতক জমি করর স্থানের জন্য দান করেন। রফিকুল ইসলাম ওরফে প্যানা মাস্টার এর ছেলে ভূমিদস্যু মাহফুজার রহমান মন্ডল গং কবরস্থানের ৪:০০ শতকের মধ্যে ১.৭৫ শতক জমি দখলপূর্বক বসবাসের জন্য বিল্ডিং বাড়ি নির্মান করেন। কবরস্থানের জমিতে টয়লেটের ৩টি হাউস তৈরি করে টয়লেটের পয়ঃনিষ্কাশনের জন্য যা নিন্দনীয়। আমরা বলতে গেলে মামলার হুমকি দেন।
এমনকি আমার অফিসে সাংবাদিক পাঠিয়ে দিয়ে বিভিন্ন ধরনের হয়রানী করাচ্ছে তারা। কবরস্থানের
জমি উদ্ধারসহ হয়রানির বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় মো. স্বাধীন বলেন, “কবরস্থানটি এখন ময়লার স্তুপে পরিণত হয়েছে। বাড়ির সব ময়লা ও পানির নিষ্কাশন কবরস্থানে ফেলা হচ্ছে। এতে জায়গাটির পবিত্রতা নষ্ট হচ্ছে।”
স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, “কবরস্থানটি এখন আর কবরস্থান হিসেবে ব্যবহারযোগ্য নেই। এটি ময়লার স্তুপে পরিণত হয়েছে। বিষয়টি দুঃখজনক। আমরা একাধিকবার সমাধানের চেষ্টা করেছি, কিন্তু অভিযুক্তরা কোনো সমাধানে আসতে রাজি নন।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত মাহফুজ মন্ডল। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,শনিবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock