যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে ইরানের একটি প্রতিনিধিদল। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।মোগাদ্দাম আরও বলেন, ইসরায়েলি পক্ষের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানের জনমনে সংশয় থাকলেও, কূটনৈতিক উদ্যোগকে ব্যাহত করার এসব প্রচেষ্টার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















