জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।
তবে তার রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, রাজধানীর উত্তরা ও বনানীসহ রংপুর থানায় করা জুলাই সংশ্লিষ্ট একাধিক মামলায় তার নাম রয়েছে।
এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা,মঙ্গলবার ০৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















