যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং আদায় করেই ছাড়বো-ডা. শফিকুর রহমান

যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং আদায় করেই ছাড়বো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদে সদস্য হিসেবে যারা প্রবেশের সুযোগ পেয়েছেন, তাদের সকলেই মজলুম। এদের মধ্যে কেউ জেল খেটেছে, কেউ আয়নাঘরে ছিল, কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছে।আবার কেউ নির্বাসনের পরেও দেশে ফিরে এসেছে। এরকম লোকদের নিয়েই আমাদের বর্তমান সংসদ।
তিনি বলেন, এই সংসদ যদি মজলুম জনগণের দু:খ না বুঝে, তাহলে কোন সংসদ বুঝবে? ৫৪ বছরের দফায় দফায় যে ফ্যাসিবাদ বাঙালি জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে ২৪ এর বিপ্লবীরা বঙ্গোপসাগরে ছুড়ে মেরেছিল। নালা-নর্দমায় ফেলে দিয়েছিল।

এখন সেই নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় কারা?
বিরোধীদলীয় এ নেতা বলেন, মনে রাখা দরকার, এ প্রজন্ম যখন জেগে উঠে, তখন মাসের পর মাস, বছরের পর বছর আর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন তাদের বুক চিতিয়ে দেওয়া যুদ্ধই ফ্যাসিবাদীদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফ্যাসিবাদের বিরুদ্ধে এ প্রজন্মের অবস্থান এখনো স্পষ্ট। আমরা তরুণদের সাথে আছি, তারাও আমাদের সাথে আছে।আমরা কথা দিচ্ছি, যেকোনো মূল্যে ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশ আর ফিরে আসতে দিবো না।
তিনি আরও বলেন, আমাদের জেনজিরা একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করেনি। ব্যক্তি এবং লিঙ্গের পরিবর্তনের জন্য এ আন্দোলন লড়াই করেনি। যে বন্দোবস্ত ফ্যাসিবাদের যাঁতাকলে জাতিকে পিষ্ট করেছে, সেটার বিরুদ্ধে এবং ব্যবস্থা পরিবর্তনের জন্য তারা যুদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে হলে, আগে দলের ভেতরে ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে।

যারা নিজের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতাকর্মীদের কাছে নিজেরাই নিরাপদ নয়, তারা ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। তারা জনগণকে গণতন্ত্র উপহার দিতে পারবে না, ন্যায় এবং ইনসাফ জাতিকে উপহার দিতে পারবে না।
জামায়াতে ইসলামীর আমীর বলেন, ২৪ এ জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন রায় যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সরকার গঠন করতে পারেননি কেন। আমাদের রায়কে হাইজ্যাক এবং ডাকাতি করা হয়েছে। জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যে তার রাজ সাক্ষীও পাওয়া গেছে। বলবেন জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে তার প্রমাণ কি? ৭০ শতাংশ মানুষ ‘হা’ এর পক্ষে রায় দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা ‘হা’র পক্ষে ছিলাম এবং ‘হা’র পক্ষে আছি।

তিনি আরও বলেন, এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করবো এবং আদায় করেই ছাড়বো। আমরা চেয়েছি, সংসদের ভেতরে ইতিবাচক এবং গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। কিন্তু, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি এবং সম্মান করতে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা জনগণের রায় বাস্তবায়নের জন্য জনগণের কাছেই ফিরে যাচ্ছি। জামায়াত নেতা বলেন, আমরা জনগণকে কথা দিচ্ছি, আমরা যে ৭৭ জন আপনাদের হয়ে সংসদে প্রবেশ করেছি, আমরা ১৮ কোটি মানুষকেও পাহারা দিবো এবং সংসদের ভিতরে যাতে কেউ জাতির কপাল নিয়ে ছিনিমিনি করতে না পারে সেটিরও পাহারা দিবো। আমরা কোন অন্যায়ের কাছে মাথানত করবো না এবং কোনও ছাড়ও দিব না।

ডা. শফিকুর রহমান বলেন, যেদিন গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকে আবারও বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এই যাত্রা থামিয়ে দিবো, ইনশাআল্লাহ।
ঢাকা,সোমবার ৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং আদায় করেই ছাড়বো-ডা. শফিকুর রহমান

যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং আদায় করেই ছাড়বো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদে সদস্য হিসেবে যারা প্রবেশের সুযোগ পেয়েছেন, তাদের সকলেই মজলুম। এদের মধ্যে কেউ জেল খেটেছে, কেউ আয়নাঘরে ছিল, কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছে।আবার কেউ নির্বাসনের পরেও দেশে ফিরে এসেছে। এরকম লোকদের নিয়েই আমাদের বর্তমান সংসদ।
তিনি বলেন, এই সংসদ যদি মজলুম জনগণের দু:খ না বুঝে, তাহলে কোন সংসদ বুঝবে? ৫৪ বছরের দফায় দফায় যে ফ্যাসিবাদ বাঙালি জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে ২৪ এর বিপ্লবীরা বঙ্গোপসাগরে ছুড়ে মেরেছিল। নালা-নর্দমায় ফেলে দিয়েছিল।

এখন সেই নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় কারা?
বিরোধীদলীয় এ নেতা বলেন, মনে রাখা দরকার, এ প্রজন্ম যখন জেগে উঠে, তখন মাসের পর মাস, বছরের পর বছর আর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন তাদের বুক চিতিয়ে দেওয়া যুদ্ধই ফ্যাসিবাদীদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফ্যাসিবাদের বিরুদ্ধে এ প্রজন্মের অবস্থান এখনো স্পষ্ট। আমরা তরুণদের সাথে আছি, তারাও আমাদের সাথে আছে।আমরা কথা দিচ্ছি, যেকোনো মূল্যে ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশ আর ফিরে আসতে দিবো না।
তিনি আরও বলেন, আমাদের জেনজিরা একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করেনি। ব্যক্তি এবং লিঙ্গের পরিবর্তনের জন্য এ আন্দোলন লড়াই করেনি। যে বন্দোবস্ত ফ্যাসিবাদের যাঁতাকলে জাতিকে পিষ্ট করেছে, সেটার বিরুদ্ধে এবং ব্যবস্থা পরিবর্তনের জন্য তারা যুদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে হলে, আগে দলের ভেতরে ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে।

যারা নিজের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতাকর্মীদের কাছে নিজেরাই নিরাপদ নয়, তারা ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। তারা জনগণকে গণতন্ত্র উপহার দিতে পারবে না, ন্যায় এবং ইনসাফ জাতিকে উপহার দিতে পারবে না।
জামায়াতে ইসলামীর আমীর বলেন, ২৪ এ জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন রায় যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সরকার গঠন করতে পারেননি কেন। আমাদের রায়কে হাইজ্যাক এবং ডাকাতি করা হয়েছে। জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যে তার রাজ সাক্ষীও পাওয়া গেছে। বলবেন জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে তার প্রমাণ কি? ৭০ শতাংশ মানুষ ‘হা’ এর পক্ষে রায় দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা ‘হা’র পক্ষে ছিলাম এবং ‘হা’র পক্ষে আছি।

তিনি আরও বলেন, এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করবো এবং আদায় করেই ছাড়বো। আমরা চেয়েছি, সংসদের ভেতরে ইতিবাচক এবং গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। কিন্তু, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি এবং সম্মান করতে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা জনগণের রায় বাস্তবায়নের জন্য জনগণের কাছেই ফিরে যাচ্ছি। জামায়াত নেতা বলেন, আমরা জনগণকে কথা দিচ্ছি, আমরা যে ৭৭ জন আপনাদের হয়ে সংসদে প্রবেশ করেছি, আমরা ১৮ কোটি মানুষকেও পাহারা দিবো এবং সংসদের ভিতরে যাতে কেউ জাতির কপাল নিয়ে ছিনিমিনি করতে না পারে সেটিরও পাহারা দিবো। আমরা কোন অন্যায়ের কাছে মাথানত করবো না এবং কোনও ছাড়ও দিব না।

ডা. শফিকুর রহমান বলেন, যেদিন গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকে আবারও বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এই যাত্রা থামিয়ে দিবো, ইনশাআল্লাহ।
ঢাকা,সোমবার ৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO