ইরানে এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই মার্কিন সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, আমরা তাকে ফিরে পেয়েছি। আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

আমাদের দুর্দান্ত ক্রু মেম্বার কর্মকর্তাদের মধ্যে একজন, যিনি একইসঙ্গে একজন অত্যন্ত সম্মানিত কর্নেল– তাকে আমরা উদ্ধার করেছি। আমি আপনাদের জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
তিনি বলেন, মার্কিন বাহিনী সেই সামরিক কর্মকর্তার–যিনি পদমর্যাদায় একজন কর্নেল–অবস্থান ‘দিনে ২৪ ঘণ্টা’ পর্যবেক্ষণ করছিল এবং ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল’।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তাকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজন ডজন বিমান’ পাঠিয়েছিল।

ট্রাম্প আরও বলেন, তিনি কিছু আঘাত পেয়েছেন, তবে একদম ঠিক হয়ে যাবেন।তিনি যোগ করেন, একজন আমেরিকানও নিহত বা এমনকি আহত হওয়া ছাড়াই আমরা এই অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এটি আবারও প্রমাণ করে যে, আমরা ইরানের আকাশে একাধিপত্য এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই মার্কিন সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, আমরা তাকে ফিরে পেয়েছি। আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

আমাদের দুর্দান্ত ক্রু মেম্বার কর্মকর্তাদের মধ্যে একজন, যিনি একইসঙ্গে একজন অত্যন্ত সম্মানিত কর্নেল– তাকে আমরা উদ্ধার করেছি। আমি আপনাদের জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
তিনি বলেন, মার্কিন বাহিনী সেই সামরিক কর্মকর্তার–যিনি পদমর্যাদায় একজন কর্নেল–অবস্থান ‘দিনে ২৪ ঘণ্টা’ পর্যবেক্ষণ করছিল এবং ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল’।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তাকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজন ডজন বিমান’ পাঠিয়েছিল।

ট্রাম্প আরও বলেন, তিনি কিছু আঘাত পেয়েছেন, তবে একদম ঠিক হয়ে যাবেন।তিনি যোগ করেন, একজন আমেরিকানও নিহত বা এমনকি আহত হওয়া ছাড়াই আমরা এই অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এটি আবারও প্রমাণ করে যে, আমরা ইরানের আকাশে একাধিপত্য এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock