ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে।
বিরশেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নেউত হোভাভ শিল্পাঞ্চলে হামলাটি হয়েছে।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এ হামলায় অন্তত একজন আহত হয়েছেন।ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেউত হোভাভ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ ওই কারখানায় বিপজ্জনক রাসায়নিক পদার্থ রয়েছে।
ফসল সুরক্ষা সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আদামা জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেউত হোভাভ শিল্প এলাকায় যে কারখানায় আগে হামলা হয়েছে, সেটিই তাদের মাখতেশিম প্ল্যান্ট।
প্রতিষ্ঠানটি জানায়, কারখানাটি ইরানের একটি ক্ষেপণাস্ত্র অথবা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















