জেন-জি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শনিবার (২৮ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।
গত বছর সেপ্টেম্বরে নেপালের জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হন।এ মৃত্যুর ঘটনায় ওলির দায় আছে কি না, তা তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এ আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।
অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি বলেন, আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের মুখপাত্র ওম অধিকারী অলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ২৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















