রাজধানীতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ১ এপ্রিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির

রাজধানীতে ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ অপসারণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে দখল সরানো না হলে আগামী ১ এপ্রিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বহু ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে।বিশেষ করে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, ওয়ার্কশপের যন্ত্রপাতি, টায়ার, ওয়েল্ডিং সামগ্রী, পোশাক ও আসবাবপত্রের প্রদর্শনী ফুটপাত ও রাস্তার ওপর রাখা হচ্ছে।
এছাড়া মোটরগাড়ি মেরামতের ওয়ার্কশপগুলো অনেক ক্ষেত্রে রাস্তার একাংশ দখল করে কাজ করছে, যা পথচারীদের চলাচলে গুরুতর বাধা সৃষ্টি করছে। এতে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং যানজটেরও সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায়, ডিএমপি মহানগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান ও ওয়ার্কশপ মালিকদের অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে।
আরও বলা হয়, নির্দেশনা অমান্য করলে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
ঢাকা,সোমবার ২৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ১ এপ্রিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির

রাজধানীতে ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ অপসারণে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে দখল সরানো না হলে আগামী ১ এপ্রিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বহু ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে।বিশেষ করে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, ওয়ার্কশপের যন্ত্রপাতি, টায়ার, ওয়েল্ডিং সামগ্রী, পোশাক ও আসবাবপত্রের প্রদর্শনী ফুটপাত ও রাস্তার ওপর রাখা হচ্ছে।
এছাড়া মোটরগাড়ি মেরামতের ওয়ার্কশপগুলো অনেক ক্ষেত্রে রাস্তার একাংশ দখল করে কাজ করছে, যা পথচারীদের চলাচলে গুরুতর বাধা সৃষ্টি করছে। এতে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং যানজটেরও সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায়, ডিএমপি মহানগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান ও ওয়ার্কশপ মালিকদের অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে।
আরও বলা হয়, নির্দেশনা অমান্য করলে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
ঢাকা,সোমবার ২৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO