রাজধানীর সদরঘাটে ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৩ জন। বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় জাকির সম্রাট-৩ লঞ্চটি সরাসরি সেই ট্রলার ও বিপরীত দিকে থাকা লঞ্চটিতে আঘাত হানে। পরে দ্রুত টার্মিনাল ত্যাগ করে ঘাতক লঞ্চটি।বুধবার (১৮ মার্চ) রাতে সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বিষয়টি জানান।
এর আগে বিকেল ৫টার দিকে টার্মিনালের ১৪ নং পন্টুনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রলার থেকে ‘আসা যাওয়া-৫’ (ঢাকা ইলিশা) নামে লঞ্চে ওঠার সময় সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় ‘এম ভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামে আরেক লঞ্চ।
ওসি সোহাগ রানা জানান, বিকেলের দিকে ট্রলার থেকে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের মাঝখানে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে বাবা-ছেলে পানিতে পড়ে যান।
পরে একজনের লাশ নিকটস্থ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল নিয়ে গেলে সেটি সোহেলের বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।
পুলিশ জানায়, সোহেলদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। ঈদ উপলক্ষে লঞ্চযোগে বাড়ি ফিরছিলেন তারা। ট্রলার থেকে লঞ্চে ওঠার সময়ই এই দুর্ঘটনা ঘটে।এছাড়া সোহেলের স্ত্রী রোবা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা,বুধবার ১৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















